Error in Accounts
হিসাব সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তা লেখার বা পরিমাপের ভুলকেই হিসাবের ভুল বলা হয়। তথ্য সংগ্রহ করে তা লেখার ভুল বলতে তাত্ত্বিক মান ও প্রকৃত মানের পার্থক্যকে বুঝায় । কিন্তু বাস্তবে হিসাবে
এ ধরনের ভুলের কোন সম্ভাবনা নেই বললেই চলে । বাস্তবে অনেক সময় হিসাবরক্ষণ কাজে নিযুক্ত কর্মচারীদের অজ্ঞতা বা অসাবধানতা বশত কোন লেনদেন হিসাবে সঠিকভাবে লিপিবদ্ধ না হতে পারে কিংবা
বাদ পড়তে পারে। এ ধরনের কার্যক্রমকেই ভুল হিসাবে আখ্যায়িত করা হয়। International Standard on Auditing-1 (Paragraph-2)এ ভুল সম্পর্কে বক্তব্য হলো ঃ
“The term error refers to unintentional mistakes in financial information such as:
(a) Mathematical or clerical mistakes in the underlying records and accounting data;
(b) Oversight or misinterpretation of facts; or
(c) Misapplication of accounting policies.”
আন্তর্জাতিক হিসাবমান-৮ (International Accounting standard-8)-এর ৬নং প্যারায় ভুলের সংজ্ঞা সম্পর্কে বক্তব্য হলো: “Fundamental errors are errors
discovered in the current period that are such significance that the financial statements of one or more prior
periods can no longer be considered to have been reliable at the date of their
issue.”
উপরোক্ত সংজ্ঞার প্রেক্ষিতে বলা যায় যে, হিসাবে ভুল বলতে হিসাবরক্ষণ কাজে নিযুক্ত কর্মচারীদের অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতিকে ও বুঝায় যা আর্থিক তথ্যকে বিকৃত করে। এসব ত্রুটি-বিচ্যুতি গাণিতিক, করণিক বা
হিসাববিজ্ঞানের নীতির প্রয়োগজনিত ভুল ই হতে পারে ।