Concept of Accounts
কোন প্রতিষ্ঠানের যে আর্থিক লেনদেন সংঘটিত হয় তার ফলাফল জানার জন্য উক্ত লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাসপূর্বক পৃথক পৃথকভাবে লিপিবদ্ধ করে রাখা হয়।
শ্রেণীবিন্যাসকৃত এসব পৃথক খাতকেই হিসাব বা হিসাবখাত বলে। অন্যভাবে বলতে গেলে, কোন ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্পত্তি, দায় এবং আয়-ব্যয় সংক্রান্ত সমজাতীয় লেনদেনগুলোকে হিসাববিজ্ঞানের
নিয়মানুযায়ী উপযুক্ত শিরোনামের অধীনে সাজালে যে সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ বিবরণী প্রস্তুত হয় তাকে হিসাব বলে। যেমন -রহিম হিসাব, জনতা ব্যাংক হিসাব, যন্ত্রপাতি হিসাব, বেতন হিসাব ইত্যাদি ।
উদাহরণস্বরূপ বলা যায়, আব্দুর রহিম ধারে জাওয়াদ এন্ট্রারপ্রাইজ থেকে ২ লক্ষ টাকায় একটি মেশিন ক্রয় করলো। এক্ষেত্রে রহিমের ব্যবসায় একটি ২ লক্ষ টাকার মেশিনারি আসল, অন্যদিকে জাওয়াদ
এন্ট্রারপ্রাইজ এর কাছে ২ লক্ষ টাকার একটি দায়ের সৃষ্টি হলো । এক্ষেত্রে মেশিনারিজ এবং জাওয়াদ এন্টারপ্রাইজ নামক দুটি হিসাবের সৃষ্টি হলো। যার প্রথম পক্ষ ডেবিট এবং দ্বিতীয় পক্ষ ক্রেডিট
Prof. R.N. Carter-, “Accounts is a ledger record in a summerised form of all the transactions that have
taken place with the particular person or things specified.”
অর্থাৎ, কোন ব্যক্তি বা বস্তু সংক্রান্ত বিষয়ে সংঘটিত লেনদেনসমূহের সংরক্ষিত সংক্ষিপ্ত খতিয়ানকে হিসাব বলে ।