Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Definition of GAAP

সর্বজন স্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা বলতে এমন কতকগুলো মৌলিক বা স্বত:সিদ্ধ সত্যকে বুঝায় যেগুলো হিসাবরক্ষণের ক্ষেত্রে সকলের নিকট গ্রহণযোগ্য হয় এবং সকল ক্ষেত্রে সত্য বলে প্রমাণিত হয়।
অন্যভাবে বলতে গেলে হিসাববিজ্ঞানের যে সকল নীতিমালা হিসাবরক্ষণের ক্ষেত্রে সকলের নিকট গ্রহণযোগ্য হয় ঐ নীতিমালাগুলোকে সর্বজনস্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা বা GAAP বলে। মুখ্যত GAAP
বলতে হিসাব সম্পর্কে কিছু ধারণা (Concept) এবং উহার প্রয়োগকে (Application) বুঝায় ।

American Institute of Certified Public Accountants (AICPA) এর মতে, নীতি বা Principle হলো “A general law or rule
adopted or professed as a guide to action, a settled ground (Principles) or basis of conduct or practice”
“যথেষ্ট পরিমাণ কর্তৃত্বব্যঞ্জক ভিত্তি আছে এমন সকল নীতিই হচ্ছে সাধারণ নীতি” এ সংজ্ঞাতে তাঁরা নীতি বলতে হিসাবরক্ষণের ক্ষেত্রে কিছু নির্দেশক নিয়মাবলি (Rule of Action) বুঝিয়েছেন ।

সুতরাং বলা যায়, যে নিয়ম বা ধারণা হিসাবরক্ষণের ক্ষেত্রে সকলের নিকট গ্রহণযোগ্য হয়ে থাকে উহাই সর্বজন স্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা। ব্যাপক অর্থে নীতি বলতে রীতি, পদ্ধতি, ধারণা, স্বতঃসিদ্ধ,
অনুশাসন প্রভৃতি সব কিছুকেই বুঝায় ।

Bookmark