Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Generally Accepted Accounting Principles (GAAP): Backgroud

হিসাববিজ্ঞান হচ্ছে একগুচ্ছ কৌশল (A Set of Technique) যা নির্ধারিত ক্ষেত্রে ব্যবহার করা হয় । তবে হিসাববিজ্ঞানের তত্ত্বগত কাঠামো (Theoritical Structure)
বেশ কিছু নীতি, নিয়ম ও প্রথার ওপর প্রতিষ্ঠিত । এসব নীতিমালা হিসাব পেশায় হঠাৎ করেই প্রতিষ্ঠিত হয়নি। হিসাববিজ্ঞানে প্রাথমিক পর্যায়ে যখন কোন নীতিমালা ছিল না তখন হিসাবরক্ষণের উদ্দেশ্যকে সামনে
রেখে কিছু নিয়ম মেনে চলা হত। এসব নিয়মকে বলা হতো হিসাব প্রথা বা Accounting convention। দীর্ঘদিন ধরে এসব convention ব্যবহৃত হওয়ার ফলে পরবর্তী পর্যায়ে হিসাবরক্ষণের
প্রয়োজনে এগুলোকে হিসাববিজ্ঞান ধারণা বা Accounting concept হিসেবে গণ্য করা হতে থাকে । সার্বজনীন ব্যবহার উপযোগী করে হিসাব রক্ষণাবেক্ষণে সমতুল্যতা আনবার জন্য এসব ধারণা
হিসাববিজ্ঞানে Basic Accounting Assumption হিসাবে পরবর্তী পর্যায়ে চিহ্নিত হয়। এসব Assumption কে আবার Accounting Postulateও বলা হয়। দীর্ঘদিন
ব্যবহারের ফলে এসব ধারণা (Concept) বা Postulate হিসাব নীতিমালায় (Accounting Principle) রূপান্তরিত হয়। আর যখন এসব নীতিমালা বিভিন্ন দেশে, বিভিন্ন হিসাব
সংস্থায় সার্বজনীন ভাবে ব্যবহৃত হয় তখন উহাদেরকে বলা হয় সার্বজনীন স্বীকৃত হিসাববিজ্ঞান নীতিমালা (Generally Accepted Accounting Principle GAAP) |

১৯৭৩ সাল থেকে আন্তর্জাতিক হিসাবমান কমিটি International Accounting Standard Committee বা IASC বর্তমানে যা
(International Accounting Standard Board- IASB) এবং Financial Accounting Standard Board বা FASB
প্রতিষ্ঠার পর থেকে হিসাববিজ্ঞানের তাত্ত্বিক দর্শন ও প্রয়োগরীতি নির্দেশকারী ধারণা ও প্রথাসমূহকে পৃথকভাবে বিবেচনা না করে সবগুলোকে একত্রে হিসাবনীতি (Accounting Principles)
হিসেবে গণ্য করা হয়, যেগুলো GAAP হিসাবে পরিচিত । বিশ্বের শীর্ষস্থানীয় হিসাব সংগঠন Financial Accounting Standard Board of U.S.A
এবং Securities and Exchange Commission – SEC এই নীতিগুলো প্রতিষ্ঠা করেছে যা বিশ্বের সকল দেশের হিসাববিজ্ঞানীরা মেনে চলেন।

Bookmark