Why Closing Entries Are Made?/ Objectives of Giving Closing Entries
হিসাব বৎসর শেষে সমাপনী দাখিলার মাধ্যমে হিসাবের বই বন্ধকরণ প্রয়োজন হয়। কারণ, আয়সমূহ দ্বারা মালিকের মূলধন (Owner’s capital) বৃদ্ধি পায় এবং ব্যয়সমূহ দ্বারা মালিকানা তহবিল হ্রাস পায়।
একটি হিসাব বৎসরে মালিকানা তহবিল (মালিকানা স্বত্ব) এর হ্রাস বৃদ্ধিকারী উপাদানগুলো (আয়-ব্যয়সমূহ) আয় এবং ব্যয় হিসাবে ক্রমযোজিত হয় । যার ফলে, হিসাব বৎসর শেষে আয় এবং ব্যয় হিসাবের Net ফলাফল সহজেই বের করা যায়।
আয়-হিসাব এবং ব্যয় হিসাব এর Net ফলাফলকে মালিকানা তহবিলে স্থানান্তরের জন্য সমাপনী দাখিলা প্রয়োজন ।
আরও উল্লেখ্য যে, সমাপনী দাখিলার মাধ্যমেই আয় হিসাব এবং ব্যয় হিসাবগুলোর জের শূন্য (Zero Balance) পরিণত করতে হয়। সমাপনী দাখিলা প্রদানের উদ্দেশ্যগুলো নিম্নরূপ :
1.নামিক হিসাব বন্ধ : কোন হিসাবকাল শেষে কারবারের নামিক হিসাবগুলো বন্ধ করার জন্য সমাপনী দাখিলা প্রয়োজনহয় ।
2.চূড়ান্ত হিসাব প্রস্তুত : হিসাবকাল শেষে চূড়ান্ত হিসাব প্রণয়ন কালে সমাপনী দাখিলা দেয়া প্রয়োজন হয় ।
3.আয় বিবরণীর উপকরণ : আয় বিবরণী প্রস্তুতের প্রয়োজনীয় উপকরণ প্রাপ্তির জন্য সমাপনী দাখিলার প্রয়োজন হয় ।
4.নিট মুনাফা স্থানান্তর : প্রতিষ্ঠানের কোন নির্দিষ্ট সময়ের নিট মুনাফা মূলধন হিসাবের স্থানান্তরের জন্য সমাপনী দাখিলাপ্রয়োজন হয়।
5.নিট ক্ষতি স্থানান্তর : প্রতিষ্ঠানের কোন নির্দিষ্ট সময়ের নিট ক্ষতি মূলধন হিসাবের স্থানান্তর করা হয় সমাপনী জাবেদারমাধ্যমে।
6.মালিকের উত্তোলন : কারবারের মালিক কর্তৃক কারবার হতে অর্থ উত্তোলন করা হলে উক্ত উত্তোলন মূলধনের সাথে সমন্বয়ের জন্য সমাপনী দাখিলার মাধ্যমে স্থানান্তর করা হয় ।
7.রেওয়ামিল ভুক্ত ও রেওয়ামিল বহির্ভূত নামিক হিসাব : রেওয়ামিলভুক্ত ও রেওয়ামিল বহির্ভূত সকল নামিক হিসাব স্থানান্তর করতে সমাপনী দাখিলার প্রয়োজন হয় ।
8.কারবারের অবসায়ন : কারবারের অবসায়নকালে সকল প্রকার স্থায়ী হিসাব (সম্পত্তি ও দায়) বন্ধ করার জন্য সমাপনী দাখিলা দেয়া হয় ।