Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Meaning of Transaction

“কিছু নেন, পরিবর্তে কিছু দেন”-এ থেকেই লেনদেন। অর্থাৎ লেনদেন বলতে আদান-প্রদানকে বুঝায় । কিন্তু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সকল প্রকার আদান-প্রদানই লেনদেন নয়।
কেবলমাত্র অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য আদান-প্রদানই লেনদেন ৷ আসলে লেনদেনের উৎপত্তি ঘটনা থেকে যা কিছু ঘটে তাই ঘটনা। আর উক্ত ঘটনা দু’ভাগে বিভক্ত।
আর্থিক ঘটনা এবং অনার্থিক ঘটনা। অর্থ সম্পর্কিত ঘটনাই লেনদেন হিসেবে গণ্য ।

উদাহরণ হিসেবে বলা যায় কোন ব্যক্তির বাবা মারা গেছে, একটি ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন । এ দুটি বিষয় ঘটনা মাত্র লেনদেন নয়।
কিন্তু যদি বলা হয় কোন কোন ব্যক্তি ২ লক্ষ টাকায় একটি মটরগাড়ী ক্রয় করেছেন, কিংবা একটি ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি বাবদ ২,০০০ টাকা প্রদান করেছেন তবে
এগুলো লেনদেন হিসেবে গণ্য হবে। কারণ প্রথম ঘটনাগুলোর সাথে কোন আর্থিক সম্পর্ক ছিল না, কিন্তু দ্বিতীয় ঘটনাগুলোর সাথে আর্থিক সম্পর্ক বিদ্যমান ছিল।

Bookmark