Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Objectives/Advantages/Utilities of Preparing Trial Balance

রেওয়ামিল হিসাবের অংশ নয় এবং অপরিহার্য অঙ্গও নয়। তবুও প্রতিটি বড় বড় কারবারী প্রতিষ্ঠানের কিছু কিছু বিশেষ উদ্দেশ্য সামনে রেখে চূড়ান্ত হিসাব তৈরির পূর্বে রেওয়ামিল তৈরি করা হয়।
রেওয়ামিল হিসাবের অপরিহার্য অঙ্গ না হলেও নিম্নলিখিত সুবিধা বা উপকারিতার জন্যই রেওয়ামিল প্রস্তুত করা হয় ।

1.লিপিবদ্ধকৃত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে হিসাবের শুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে রেওয়ামিল তৈরি
করা হয় ।
2.রেওয়ামিলের দুই দিকের যোগফল সমান হলে দু’তরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ সম্পন্ন হয়েছে বলেই অনেকটা নিশ্চিত হওয়া যায় ।
3.আর্থিক বিবরণীসমূহ অতি সহজে প্রণয়নের উদ্দেশ্যে রেওয়ামিল প্রস্তুত করা হয় ।
4.রেওয়ামিল তৈরির মাধ্যমে হিসাবরক্ষণে কোন প্রকার ভুল-ত্রুটি হয়ে থাকলে তা সহজেই উদঘাটন করা যায়।
5.রেওয়ামিল তৈরির মাধ্যমে সহজে হিসাবের ভুল-উদঘাটন করা যায় এবং উক্ত ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণ করা যায়।
6.রেওয়ামিলে খতিয়ানের জেরসমূহ এক নজরে দেখা যায় এবং বিভিন্ন বছরের জেরের মধ্যে পারস্পরিক তুলনা করা যায় ।
7.হিসাব বিভাগের উপর ব্যবস্থাপনীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্যও রেওয়ামিল তৈরি করা হয় ।

সুতরাং উপরের আলোচনার আলোকে বলা যায় যে, গাণিতিক শুদ্ধতা যাচাই করার নিমিত্তে রেওয়ামিল প্রস্তুত করা হলেও প্রকৃতপক্ষে রেওয়ামিল প্রস্তুতের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষ নানাবিধ উদ্দেশ্য সাধিত হয়ে থাকে ।

Bookmark