Inventory Systems
বিক্রীত পণ্যের সঠিক ব্যয় (Cost of goods sold) নির্ণয়ের জন্য হিসাবরক্ষকদের অবশ্যই নিখুঁত মজুত মূল্যায়ন করতে হয় । কি পরিমাণ পণ্য বিক্রয়ের জন্য মজুত আছে এবং
কি পরিমাণ পণ্য বিক্রয় করা হয়েছে তা নির্ণয় করার জন্যই মূলত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো মজুত পণ্যের হিসাব সংরক্ষণ করে থাকে। মজুত পণ্য হিসাব সংরক্ষণের জন্য দুটি প্রচলিত পদ্ধতি অনুসরণ করা হয়। যথা-
(i)কালান্তিক মজুত প্রণালী (Periodic Inventory System): এ পদ্ধতিতে সারা বছরব্যাপি হাতে মজুত পণ্যের হিসাব সংরক্ষণ করা হয় না। এতে বছরান্তে বা কোন নির্দিষ্ট সময় অন্তে
অবিক্রীত মজুত পণ্যগুলো গুনে, ওজন করে বা মেপে পরিমাণটি মজুত তালিকায় লিপিবদ্ধ করা হয় । অত:পর এদেরকে মূল্য বা দর (Price) দ্বারা গুণ করে মূল্যায়িত (Priced)
ও মোট মূল্যে বর্ধিত (Extended) করে সমষ্টি নির্ণয় করা হয় । উক্ত মূল্য সমষ্টিই হলো সমাপনী মজুত পণ্যের মূল্য । এই মূল্যকেই আর্থিক বিবরণীতে (Financial Statements)
ব্যবহার করা হয়। চলতি সালের মোট প্রাপ্ত পণ্য হতে উক্ত সমাপনী মজুতকে বিয়োগ করলে বিক্রীত পণ্যের ক্রয় মূল্য (Cost of Goods Sold) পাওয়া যায় ।
(ii) নিত্য মজুত বা অবিরত মজুত পদ্ধতি (Perpetual Inventory System): এটা হলো এমন একটি পদ্ধতি পণ্যের সাহায্যে নিয়মিত মজুত হিসাব এবং যে
কোন সময়ে সরেজমিনে মজুত পরীক্ষা করা যায়। নিত্য মজুত তালিকায় ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হয়। যে সমস্ত কোম্পানি উচ্চ মূল্যের ও কম রকমভেদের পণ্য ক্রয়-বিক্রয়
করে থাকে তারাই সাধারণত খতিয়ানে (Ledger) নিত্যদিনের মজুত লেনদেন লিপিবদ্ধ করে মজুত হিসাব (Inventory Account) এবং হিসাবকালান্তে সরজমিনে মজুত গণনা বৈজ্ঞানিক
উপায়ে মজুত পণ্যের হিসাবরক্ষণ করে। যেমন-স্বর্ণের ব্যবসায়।