Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Introduction

যেকোন প্রতিষ্ঠানের হিসাব বিভাগের সকল কাজের মধ্যে হিসাবরক্ষণ কাজটি অত্যন্ত ব্যাপক ও জটিল। লেনদেন শনাক্তকরণ, জাবেদায় লিপিবদ্ধকরণ, জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তরকরণ,
খতিয়ানকৃত হিসাবসমূহের উদ্বৃত্ত নির্ণয়করণ, রেওয়ামিল প্রস্তুতকরণ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, ব্যয় নিয়ন্ত্রণ, পরিকল্পনা প্রণয়নে তথ্য সরবরাহকরণ ইত্যাদি সবই হিসাববিভাগের কাজের অন্তর্ভুক্ত ।
হিসাব বিভাগের এই বিস্তৃত কার্যক্রমের যে কোন পর্যায়ে হিসাব সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অসাবধানতা, অজ্ঞতা বা পরিপূর্ণ জ্ঞানের অভাব ইত্যাদি কারণে এক বা একাধিক লেনদেন লিপিবদ্ধ নাও হতে পারে বা
ভুল লিপিবদ্ধ হতে পারে। হিসাবের এরূপ ভুল হিসাবরক্ষণের মৌলিক উদ্দেশ্যকে ব্যাহত করে এবং ফলস্বরূপ প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার সঠিক চিত্র জানা যায় না। তাই অবশ্যই
এসব ভুলকে সংশোধন করতে হয় । কিন্তু হিসাব বইতে কোন ভুল কেটে কিংবা মুছে সংশোধন করা হিসাবশাস্ত্রের নীতি-বহির্ভূত। তাই কোন অবস্থাতেই হিসাব বইতে কাটা-কাটি কিংবা ঘষামাজা করা যায় না।
কারণ এতে করে প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের সুযোগ সৃষ্টি হয় এবং জাল-জুয়াচুরি বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানের সম্পদের নিরাপত্তা বিধান সংক্রান্ত হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ব্যাহত হয়। সুতরাং
হিসাবরক্ষককে অবশ্যই লিখিত হিসাবের মধ্যে সম্ভাব্য ভুল সম্পর্কে সবর্দাই সচেতন থাকতে হবে। অত্র অধ্যায়ে আমরা হিসাববিজ্ঞানে বিভিন্ন ধরনের ভুল এবং তা সংশোধন সম্পর্কে আলোচনা করব।

Bookmark