Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Introduction

দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে আমরা ব্যবসায়িক লেনদেনকে (Business Transactions) কিভাবে জাবেদাভুক্তকরণ ও খতিয়ানে লিপিবদ্ধকরণ করতে হয় তা সম্পর্কে জেনেছি। লিপিবদ্ধকৃত
লেনদেনগুলো দু’তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লিপিবদ্ধ হলো কিনা তা রেওয়ামিলের (Trial Balance) এর মাধ্যমে যাচাই করার প্রক্রিয়াও জেনেছি। উপরোক্ত সবগুলো প্রক্রিয়া যদি সঠিকভাবে
সম্পন্ন করা হয় তবে তা থেকে একটি নির্ভুল আর্থিক প্রতিবেদন (Financial Report) তৈরি করা যায় ।
কিন্তু হিসাবকাল শেষে দেখা যায় যে, প্রয়োজনীয় তথ্যের অভাবে বা অন্য যে কোন কারণে কোন কোন লেনদেন লিপিবন্ধকরণ বাদ পড়ে যায় অথবা কোন কোন লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধকৃত হয় না।
ফলে নির্ভুল Financial Statements তৈরি করা সম্ভব হয় না। তাই লেনদেনগুলোকে সমন্বয় (Adjustment) করতে হয়। মূলত সমন্বয় হলো হিসাব চক্রের চতুর্থ ধাপ।
বিশুদ্ধ লাভ-ক্ষতি নিরূপণের স্বার্থে এর সম্পত্তি ও স্থিতির সঠিক মূল্যায়নের জন্য হিসাবকালের শেষ তারিখ পর্যন্ত আয়, ব্যয়, সম্পদ, দায় প্রভৃতির সঠিক উন্নত জের (Accurate Balance)
এবং ঐ হিসাবকাল পর্যন্ত কিছু অলিপিবদ্ধকৃত (Unrecorded) লেনদেনের হিসাব জের পাবার জন্য হিসাবকাল শেষে সমন্বয় জাবেদার প্রয়োজন হয় ।

Bookmark