Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Types of Special Journal

সমজাতীয় লেনদেনগুলোকে লিপিবদ্ধকরণের কাজে ব্যবহৃত জাবেদাকে বিশেষ জাবেদা বলে। অতীতে এ ধরনের জাবেদাকে ক্রয় বহি, বিক্রয় বহি, ক্রয় ফেরত বহি, বিক্রয় ফেরত বহি, নগদান বহি,
প্রাপ্য বিল বহি, প্রদেয় বিল বহি এবং অন্যান্য জাবেদ্য বহি বা প্রকৃত জাবেদা বহি ইত্যাদি ভাগে ভাগ করা হলেও আধুনিক পদ্ধতিতে বিশেষ জাবেদা বইকে নিম্নোক্ত চার ভাগে ভাগ করা হয় :

1.বিক্রয় জাবেদা (Sales Journal): ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন এ জাবেদায় লিপিবন্ধ করা হয়। এ জাবেদার Posting Abbreviation হচ্ছে-‘S

2.নগদ প্রাপ্তি জাবেদা (Cash Receipts Journal)- নগদ প্রাপ্তি সংক্রান্ত সকল লেনদেন এ জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এ জাবেদার Posting Abbreviation হচ্ছে ‘CR’

3.ক্রয় জাবেদা (Purchase Journal): ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন-এ জাবেদা লিপিবন্ধ করা হয়। এ জাবেদার Posting Abbreviation হচ্ছে ‘P’

4.নগদ প্রদান জাবেদা (Cash Payment/ Disbursement Journal)- নগদ পরিশোধ সংক্রান্ত যাবতীয় লেনদেন এ জাবেদায় Posting করা হয়।
এ জাবেদার Posting Abbreviation হচ্ছে ‘CD’

উপরোক্ত চার ধরনের বিশেষ শ্রেণীভুক্ত লেনদেন ছাড়া অন্য যে লেনদেনগুলো সংঘটিত হয় সেগুলোকে সাধারণ জাবেদা (General Journal) বইতে সংরক্ষণ করা হয়। ইতিপূর্বে যে জাবেদাগুলো
সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলোই হচ্ছে General Journal. সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, ভুল সংশোধনী জাবেদাও এই জাবেদার অন্তর্ভুক্ত।

Bookmark