Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Deferred Revenue Expenditure

আমরা জানি, ব্যবসায়ের যে সমস্ত ব্যয় বা আয় মূলত মুনাফাজাতীয় কিন্তু যার উপযোগ কেবলমাত্র একটি আর্থিক বছরে সম্পূর্ণভাবে নি:শেষ না হয়ে কয়েকটি বছরের মধ্যে নিঃশেষ হয় তাকে বিলম্বিত বা স্থগিত
(Defferred) বা অগ্রিম (Advance/Prepayment) মুনাফাজাতীয় ব্যয় বলে। অন্যভাবে বলতে গেলে, যে ব্যয় এককালীন অধিক পরিমাণ হওয়া সত্ত্বেও এর মাধ্যমে কোনো প্রকার স্থায়ী
সম্পত্তি অর্জন করা যায় না কিন্তু ব্যয়ের প্রভাব একাধিক হিসাবকাল পর্যন্ত থাকে, তাকে ‘বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়’ বলা হয়। উদাহরণস্বরূপ : একটি কোম্পানি নতুন পণ্য বাজারে ছাড়ার সময় প্রচুর পরিমাণে
বিজ্ঞাপন খরচ করল। এটি মুনাফাজাতীয় ব্যয় হলেও এর উপযোগীতা ভবিষ্যতে একাধিক হিসাবকালে পাওয়া যাবে। তাই এই ধরনের খরচকে সম্পূর্ণরূপে চলতি কালের ব্যয় না দেখিয়ে
একটি অংশ চলতি হিসাবকালে ব্যয় হিসাবে চার্জ করে বাকি অংশ পরবর্তী কয়েক হিসাবকালের জন্য স্থগিত রাখা হয়। এ ধরনের ব্যয়গুলো হলো-

1.প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সংক্রান্ত ব্যয় বা প্রাথমিক খরচ,

2.বড় ধরনের বিজ্ঞাপন ব্যয়,

3.গবেষণা ও উন্নয়ন ব্যয়

4.ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয় ।

Bookmark