Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Sales Journal

ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত সকল প্রকার লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে বিশেষ জাবেদা ব্যবহার করা হয় তাকে বিক্রয় জাবেদা বলে। নগদ পণ্য বিক্রয়, নগদ প্রাপ্তি, বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয় না।
শুধুমাত্র বাকিতে বিক্রয় এই জাবেদায় অন্তর্ভূক্ত হবে।

বিক্রয় জাবেদার বিশেষ দিকগুলো নিম্নরূপ –

1.কেবলমাত্র ব্যবসায়িক পণ্য (Trading goods/Merchandising Goods) ধারে বিক্রয় হলেই এই জাবেদায় অন্তর্ভূক্ত হবে । কোন ধরনের নগদ বিক্রয় (Cash Sales)
এ জাবেদায় অন্তর্ভূক্ত হবে না।

2.ব্যবসায়িক পণ্য ব্যতীত অন্য কোন বিক্রয় যেমন- সম্পত্তি বিক্রয় (Sale of assets) এ জাবেদায় অন্তর্ভুক্ত হবে না । এ ধরনের সম্পত্তি বিক্রয় সাধারণ জাবেদায় (General Journal)
অন্তর্ভূক্ত হবে ।

3.আধুনিক নিয়মে কারবারি বাট্টাকে (Trade Discount) একটি অপ্রয়োজনীয় বিষয় হিসাবে বিবেচনা করা বিধায় এটি কোথাও দেখানো হয় না। সুতরাং এক্ষেত্রে Sales Discount
বলতে নগদ বাট্টাকেই বোঝাবে ।

4.বিক্রয় ফেরত সাধারণ জাবেদায় এন্ট্রি দিতে হয় বিক্রয় জাবেদায় নয়।

5.বিক্রয় জাবেদা করার সময় খেয়াল রাখতে হবে যে যদি বিক্রয়কৃত পণ্যের ক্রয় মূল্য দেয়া থাকে তবে তা Perpetual Inventory System-এ করতে হবে। আর ক্রয় মূল্য দেয়া না থাকলে
Periodic Inventory System-এ অংক করতে হবে।

6.একটি প্রতিষ্ঠানে সাধারণত সবার জন্য একই ধরনের ক্রেডিট টার্ম থাকে বিধায় ক্রেডিট টার্মের জন্য আলাদা কোন ঘর রাখার প্রয়োজন হয় না। কিন্তু যদি ক্রেতা ভেদে টার্ম ভিন্ন হয় তখন ক্রয় জাবেদার
মত বিক্রয় জাবেদাতেও ক্রেডিট টার্মের জন্য আলাদা ঘর রাখতে হবে।

Bookmark