Public Accounting and Private Accounitng
পাবলিক হিসাববিজ্ঞান (Public Accounting) :
সনদপ্রাপ্ত (Certified) হিসাববিদগণ বা পেশাজীবি হিসাববিদগণ কর্তৃক যে হিসাববিজ্ঞান কার্যক্রম পরিচালিত হয় তাকে পাবলিক হিসাববিজ্ঞান (Public Accounting) বলা হয়।
পাবলিক হিসাববিজ্ঞানীকে সরকার বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কোন পেশাদারি হিসাববিজ্ঞান সংস্থার সদস্য হতে হয়। পাবলিক হিসাববিজ্ঞানীকে বাংলাদেশ পেশাগত হিসাববিজ্ঞানীদের দুটি প্রতিষ্ঠান
Institute of Cost and Management Accountants of Bangladesh (ICMAB) এবং Institute of Chartered Accountants
of Bangladesh (ICAB) এর যেকোন একটির সদস্য হতে হয়। বাংলাদেশে প্রচলিত কোম্পানি আইন অনুসারে কোম্পানির নিরীক্ষা কার্যক্রম Public Accountant
দ্বারা সম্পন্ন করা বাধ্যতামূলক। এছাড়াও Public Accountantগণ বিভিন্ন ধরনের কারবারি সিদ্ধান্ত গ্রহণে প্রতিষ্ঠানকে সহায়তা করে থাকে। পাবলিক হিসাববিজ্ঞানীগণ সাধারণ হিসাববিজ্ঞানের কার্যক্রমকে
পরীক্ষা নিরীক্ষা করে থাকে। পাবলিক হিসাববিজ্ঞান সংস্থাগুলো ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমকে সহায়তা প্রদানের জন্য বর্তমানে ব্যাপকভাবে কাজ করে থাকে।
প্রাইভেট হিসাববিজ্ঞান (Private Accounting) :
সনদ প্রাপ্ত (Certified) হিসাববিদগণ বা পেশাজীবি হিসাববিদগণ কর্তৃক পরিচালিত নয় এমন ধরনের হিসাব বিজ্ঞান কার্যক্রমকে প্রাইভেট হিসাববিজ্ঞান (Private Accounting) বলা হয়।
অর্থাৎ এ ধরণের হিসাববিজ্ঞান কার্যক্রম ব্যক্তিগত পর্যায়ে পরিচালিত হয়। প্রাইভেট হিসাববিজ্ঞানীকে পেশাগত কোন প্রতিষ্ঠানের সদস্য হতে হয় না। প্রাইভেট হিসাববিজ্ঞান
ICMAB বা ICAB –এর ওপর পুরোপুরি নির্ভর না করে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন হিসাবরক্ষণ কার্যক্রম পরিচালনা করে । প্রাইভেট হিসাববিজ্ঞানের অনেক তথ্য অভ্যন্তরীণ
ব্যবহারকারীগণ তথা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ব্যবহার করে থাকে। প্রাইভেট হিসাববিজ্ঞানীগণ সাধারণত লেনদেন লিপিবদ্ধকরণ থেকে শুরু করে আর্থিক বিবরণী প্রস্তুত পর্যন্ত কাজ করে থাকেন। পাবলিক হিসাববিজ্ঞানীগণ
মূলত প্রাইভেট হিসাবরক্ষণ কার্যক্রম নিরীক্ষা করে থাকে। অর্থাৎ যেখানে প্রাইভেট হিসাববিজ্ঞানের কাজ শেষে সেখানেই পাবলিক হিসাববিজ্ঞানের কাজ শুরু। তাছাড়া প্রাইভেট হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
বিভিন্ন ধরনের তথ্য প্রদান করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তা প্রদান করে থাকে ।