Advantages of Perpetual Inventory System
নিত্য মজুত তালিকা পদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তি বেশ উন্নত। কারণ ব্যবস্থাপনার সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর প্রত্যেকটি Inventory হিসাবের পুস্তক রাশি (Book figure)
এবং প্রকৃত রাশি (Actual figure) সরেজমিনে তদন্ত করে বিনষ্ট বা হারানো পণ্যের পরিমাণ নির্ণয় করা হয়। নিম্নে নিত্য মজুত তালিকা পদ্ধতির সুবিধাসমূহ বর্ণনা করা হলো :
1.নিত্য মজুত তালিকা পদ্ধতিতে মজুত সংরক্ষণ হচ্ছে একটি পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক প্রক্রিয়া ।
2.এই পদ্ধতিতে ব্যবসায়ে মজুতের পরিমাণ যে কোন দিন জানা যায় বলে যে কোন সময়ে আর্থিক বিবরণী তৈরি করা যায়।
3.মজুত মাল্ গণনার উদ্দেশ্যে ব্যবসায়ের স্বাভাবিক কাজকর্ম বন্ধ রাখার প্রয়োজন হয় না।
4.এই পদ্ধতিতে ব্যবসায়ে মজুত মালের পরিমাণ কতটুকু হবে তা পূর্ব থেকেই অনুমান করা যায় বলে মাল বাবদ অতিরিক্ত মূলধন বিনিয়োগ করতে হয় না।
5.এই পদ্ধতিতে অতি সহজে বিক্রয়কৃত পণ্যের ক্রয় মূল্যকে উৎপাদন ব্যয় জানা যায় ।
6.এ পদ্ধতিতে হিসাব রাখলে পণ্য চুরি বা অবচয় হওয়ার সম্ভাবনা কম থাকে। যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে তা যথাসময়ে ধরা পরে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় ।
7.এই পদ্ধতিতে হিসাব রাখলে মজুতকৃত মালের ওপর নিয়ন্ত্রণ রাখা সহজ হয়।
8.এ পদ্ধতি মজুত পণ্যের হিসাব সংরক্ষণ করা হলে পূর্ব থেকেই মজুতের পরিমাণ জানা যায় বলে যথা সময়ে পণ্য সরবরাহের ফরমায়েশ দেয়া যায়। সুতরাং ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে না।
9.এ পদ্ধতিতে অকেজো, অপ্রচলিত, ত্রুটিপূর্ণ ও ধীরগতি সম্পন্ন পণ্য সহজেই শনাক্ত করা যায় ফলে ব্যৱস্থাপনা কর্তৃপক্ষ মজুপণ্যের উপর সহজেই নিয়ন্ত্রণ আনতে পারে।