Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

What is Conceptual Framework

কাঠামো বলতে সাধারণ একটি বিষয়ের রূপরেখাকে বুঝায়। অর্থাৎ, বিষয়টি কীরূপ হবে তা বুঝায়। অর্থাৎ, কোন একটি বিষয়ের উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কই হচ্ছে ঐ বিষয়ের ধারণাগত কাঠামো।
এই ধারণাগত কাঠামোর ওপর ভিত্তি করেই একটি বিষয়ের যাবতীয় কর্মকান্ড রচিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ, ধারণাগত কাঠামা হচ্ছে সংবিধানের মতো (Like aconstitution).

সুতরাং হিসাববিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে হিসাববিজ্ঞানের সাংবিধানিক তত্ত্ব ও প্রায়োগিক নীতিমালাকে বোঝায়। এ ধারণাগত কাঠামোর ওপর ভিত্তি করেই হিসাববিজ্ঞানের যাবতীয় কার্যাবলী রচিত,
পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এক কথায় এটি হলো হিসাববিজ্ঞানের সাংবিধানিক রূপরেখার একটি তথ্যবহুল প্রতিচ্ছবি। মার্কিন যুক্তরাষ্ট্রের Financial Accounting Standard Board
(FASB)- এই কাঠামোর উদ্ভাবক । ১৯৭৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে FASB গঠিত হয়ে ১৯৭৬ সাল থেকেই তথ্য ব্যবস্থার উন্নয়নে যাত্রা শুরু করে।

FASB এর মতে, “ধারণাগত কাঠামো হলো পরস্পর সম্পর্কযুক্ত উদ্দেশ্যাবলি এবং মৌলিক বিষয়াদির একটি সুসংবদ্ধ পদ্ধতি যা সামঞ্জস্যপূর্ণ হিসাবমান প্রণয়নে সহায়তা করে এবং আর্থিক হিসাববিজ্ঞান ও
আর্থিক বিবরণীগুলোর প্রকৃতি, কার্যাবলি ও সীমাবদ্ধতাগুলো উল্লেখ করে।”

Bookmark