Need/Advantages for Conceptual Framework
হিসাববিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে হিসাববিজ্ঞানের সাংবিধানিক তত্ত্ব ও প্রায়োগিক নীতিমালাকে বোঝায় । এ ধারণাগত কাঠমোর ওপর ভিত্তি করেই হিসাববিজ্ঞানের যাবতীয় কার্যাবলী রচিত,
পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় । হিসাব তথ্য ব্যবহারকারীকে প্রাসঙ্গিক ও বিশ্বাসযোগ্য হিসাব তথ্যের জন্য হিসাববিজ্ঞানের ধারণাগত কাঠামো ব্যবহার করা আবশ্যক। অন্যভাবে বলতে গেলে হিসাববিজ্ঞানের
প্রয়োগকে সর্বজনগ্রাহ্য করার জন্য ধারণাগত কাঠামোর গুরুত্ব অনস্বীকার্য। ধারণাগত কাঠামোর মাধ্যমে নিম্নোক্ত সুবিধা পাওয়া যায় :
1.আর্থিক প্রতিবেদন উপস্থাপনের গাইড লাইন হিসেবে কাজ করে ।
2.নিরপেক্ষ আর্থিক প্রতিবেদন প্রস্তুতে সমরূপতা আনয়ন করে ।
3.নিত্য নতুন সমস্যার ক্ষেত্রে কাঠামোর ভিত্তিতে দ্রুত সমাধান পাওয়া যায়।
4.হিসাববিজ্ঞান পেশার মর্যাদা বৃদ্ধি করে।
5.হিসাব মান প্রণয়নে সহায়তা করে ।
6.সর্বোত্তম বিকল্প পদ্ধতি নির্বাচনে সহায়তা করে ।
7.হিসাবের সার্বজনীনতা সৃষ্টি করে।