Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Current Maturities of Long-term Debt

কোম্পানির যে দীর্ঘমেয়াদি দায় থাকে তা দুইভাবে পরিশোধ করা যায়। যার একটি হলো মেয়াদ শেষে এককালীন পরিশোধ এবং দ্বিতীয়টি হলো কিস্তিতে পরিশোধ। বর্তমান যুগের বেশির ভাগ দীর্ঘমেয়াদি
দায়ই ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে কিস্তিতে পরিশোধ করা হয়। এরূপ ঋণের যে অংশ চলতি বছরে পরিশোধ করা হয় বা কিস্তির মধ্যে মূল ঋণের যে অংশ থাকে তাকেই চলতি দায় হিসেবে গণ্য করা হয় ।
দীর্ঘমেয়াদি ঋণের চলতি হিসাবকালে পরিশোধ্য অংশ বাদ দিলে যা থাকে তা দীর্ঘ মেয়াদি দায় হিসেবেই বলবৎ থাকে । হিসাবরক্ষকগণ বছরের শুরুতে এভাবে দায়ের শ্রেণীবিন্যাস করে থাকে যা ব্যবসায়িক
সিদ্ধান্ত গ্রহণের সহায়ক। উদাহরণ ঃ ধরি, ১ জানুয়ারি ২০১৭ সালে চাঁদ মিয়া লি ঃ ১০ বছর মেয়াদি ১৫% হার সুদে ১০,০০,০০০ টাকার বন্ড ইস্যু করে প্রতি বছর
১ জানুয়ারি তারিখে মোট ঋণের ১,০০,০০০ টাকা করে পরিশোধ করবে। সুতরাং সে হিসেবে ২০১৮ সালের পরিশোধকৃত টাকার পরিমাণ ১,০০,০০০ যা চলতি দায় হিসেবে গণ্য হবে।
পক্ষান্তরে বাকি (১০,০০,০০০ – ১,০০,০০০) = ৯,০০,০০০ টাকা দীর্ঘমেয়াদি দায় হিসেবে দেখাতে হবে। এই ধরনের কার্যাবলী সম্পাদনের জন্য হিসাবরক্ষককে কোন প্রকার সমন্বয় এন্ট্রি প্রদান করতে হয় না।
কেবলমাত্র খসড়া হিসেবের মাধ্যমেই এ কার্যাবলী সমাধা করা যায় এবং তা উদ্বৃত্তপত্রে শ্রেণিবিন্যাস করে দেখাতে হয়।

Bookmark