Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Debit & Credit

হিসাববিজ্ঞানের দুটি সবচেয়ে পরিচিত শব্দ হলো ডেবিট এবং ক্রেডিট। ডেবিট এবং ক্রেডিট শব্দ দুটির ক্ষেত্রে অনেকেই এর তাত্ত্বিক অর্থ নির্ণয়ের প্রচেষ্টা চালায়। কিন্তু এর তাত্ত্বিক অর্থ যাই হোক না কেন
এর ব্যবহারিক দিকটাই প্রধান। সিস্টেমেটিক উপায়ে হিসাব রাখার উদ্দেশ্যেই দু’তরফা দাখিলা পদ্ধতির উদ্ভব ঘটে। দু’তরফা দাখিলা পদ্ধতির উদ্ভাবক ‘লুকাপ্যাসিওলি’। দু’তরফা দাখিলা পদ্ধতি বলতে মূলত
দুটি পক্ষকে বুঝিয়েছেন। অর্থাৎ দুটি পক্ষ ছাড়া কোন লেনদেন হতে পারে না। আর এ দুটি পক্ষকে আলাদাভাবে উপস্থাপন করার জন্য দুটি Technical Term ব্যবহার করেছেন।
এই টার্ম দুটির নাম ডেবিট এবং ক্রেডিট । ল্যাটিন শব্দ ডেটর (Debtor) এবং ক্রেডিট (Credit) শব্দদ্বয়ের সংক্ষিপ্ত রূপ হলো Dr. এবং Cr।
হিসাবরক্ষণে ডেবিট এবং ক্রেডিট- কখন কি অর্থে ব্যবহৃত হয় তা নিম্নে দেখানো হলো :

ডেবিট বলতে বুঝায়

সম্পত্তি বৃদ্ধি (Increase in Assets)

ব্যয় বৃদ্ধি (Increase in Expenses)

দায় হ্রাস (Decrease in Liability)

মালিকের স্বত্বাধিকার হ্রাস (Decrease in Proprietorship / Capital)

আয়ের হ্রাস (Decrease in Inconic)

ক্রেডিট বলতে বুঝায়

সম্পত্তি হ্রাস (Decrease in Assets)

ব্যয় হ্রাস (Decrease in Expenses)

দায় বৃদ্ধি (Increase in Liability)

মালিকের স্বত্বাধিকার বৃদ্ধি (Increase in Proprietorship /Capital)

আয়ের বৃদ্ধি (Increase in Income)

Bookmark