Definition of Current Liabilities
সাধারণভাবে বলতে গেলে ব্যবসায়িক কার্যক্রম হতে উদ্ভূত দায়সমূহ যা এক বছর বা বর্তমান হিসাবকালের মধ্যে প্রদেয় তাকেই চলতি দায় বলে । অন্যভাবে বলতে গেলে চলতি সম্পত্তি হতে কিংবা নতুন
চলতি দায় সৃষ্টির মাধ্যমে এক বছরের মধ্যে পরিশোধ্য ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রম হতে উদ্ভূত দায়কে চলতি দায় বলে ।
চলতি দায় সম্পর্কে কয়েকটি সংজ্ঞা ঃ
Weygandt, Kieso and Kimmel-এর মতে, “A current liability is a debt with two key features: (i) it can reasonable
be expected to be paid from existing current assets or through the creation of other current liabilities:
and (ii) it will be paid within one year or the operating cycle, which ever is longer.”
অর্থাৎ (১) চলতি সম্পত্তি হতে অথবা চলতি দায় সৃষ্টির মাধ্যমে পরিশোধ্য এবং (২) এক বছরের মধ্যে অথবা পরিচালন চক্র ইহাদের মধ্যে দীর্ঘতর সময় ব্যাপ্তিতে পরিশোধ্য
এমন দুইটি প্রধান বৈশিষ্ট্যমন্ডিত দায়কে চলতি দায় বলা হয় ।
International Financial Reporting Standard -এর IAS-1 এ চলতি দায় সম্পর্কে বলা হয়েছে, “A liability should be classified
as a current liability when it (কোন দায়কে চলতি দায় হিসেবে শ্রেণীবিন্যাস করা যাবে যদি ইহা)
(a)is expected to be settled in the normal course of the enterprize’s operating cycle; or
(ব্যবসায়ে স্বাভাবিক চলতি কার্যক্রম চক্রের মধ্যে নিষ্পত্তি হবে)
(b)is due to be settled within twelve months of the balance sheet date.” (ইহা উদ্ধতপত্রের তারিখের ১২ মাসের মধ্যে নিষ্পত্তি হবে)।
উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে চলতি দায়ের নিম্নোক্ত বৈশিষ্ট্যসমূহ লক্ষ্য করা যায় ঃ
1.চলতি দায় ব্যবসায়ের হিসাব কালে বা ১ (এক) বছরের মধ্যে পরিশোধ্য
2.চলতি দায় সাধারণত ব্যবসায়ের চলতি সম্পত্তি অর্জনের কাজে ব্যবহৃত হয়।
3.চলতি দায় চক্রাকারে আবর্তিত হয়। অর্থাৎ একটি শেষ হওয়ার পূর্বে অথবা সাথে সাথে আরেকটি সৃষ্টি হয় ।