Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Types of Current Liabilities

চলতি দায়কে পরিশোধের নিশ্চয়তার ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়। নিম্নে তাদের আলোচনা করা হলো :

1. নির্দিষ্ট দায় (Specific liability) : যে দায় পূর্ব হতেই নির্ধারিত বা নিশ্চিত বা নগদ অর্থে পরিমাপযোগ্য যার পরিমাণ নির্ধারিত রয়েছে তাকেই নির্দিষ্ট দায় বলে।
এ ধরনের দায় ব্যবসায়িক চুক্তি বা রীতি নীতির দ্বারা সৃষ্টি হয়। যেমন: পাওনাদার, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, বকেয়া খরচ ইত্যাদি। এ দায়ের মূল টাকা পূর্ব থেকেই নির্ধারিত বলে একে নির্দিষ্ট দায় বলে ।

2.আনুমানিক বা প্রাক্কলিত দায় (Estimated liabilities) : যে দায়ের অস্তিত্ব আছে কিন্তু প্রকৃত টাকার পরিমাণ এই মূহূর্তে নিশ্চিত নয় তাকে আনুমানিক বা প্রাক্কলিত দায় বলে।
এ ধরনের দায় অনুমান করা হয় বিধায় একে আনুমানিক দায়ও বলা হয় । যেমন : বিক্রয় পরবর্তী সেবা প্রদানের জন্য আনুমানিক টাকার অংকগুলো ।

3.সম্ভাব্য দায় (Contingent liabilities) : যে দায় এখনও দায় বলে বিবেচিত হয়নি কিন্তু ভবিষ্যতে কোন ঘটনা ঘটার প্রেক্ষিতে দায় হিসেবে আবির্ভূত হতে পারে তাকে সম্ভাব্য
দায় বা ঘটনা সাপেক্ষ দায় বলা হয়। অর্থাৎ কোন বিশেষ ঘটনা ঘটলেই দায় হবে। কিন্তু ঘটনা না ঘটলে দায়ের সৃষ্টি হবে না।
যেমন – বিচারাধীন মামলাজনিত দায়। যদি কোম্পানি মামলায় হেরে যায় তবেই দায়ের উদ্ভব হয়।

Bookmark