Difference between Event and Transaction
ঘটনা ও লেনদেন অনেকটা সমার্থক বলে মনে হলেও ইহাদের মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয় । নিম্নে এই পার্থক্যগুলো বর্ণনা করা হলোঃ
নম্বর–
ঘটনা (Event)
1. ঘটনার ফলে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে পারে আবার নাও হতে পারে ।
2.সকল ঘটনাই লেনদেন নয় ।
3.সকল ঘটনা অর্থের দ্বারা পরিমাপযোগ্য নয়
4.ঘটনা সংঘটিত হওয়ার পিছনে পূর্বনির্ধারিত উদ্দেশ্যে থাকতে পারে আবার নাও থাকতে পারে।
5.কোন ঘটনা সংঘটিত হতে হলে দুটি পক্ষের প্রয়োজন হতে পারে আবার নাও হতে পারে ।
6.ঘটনা সংক্রান্ত লেনদেনের সমর্থনে অনেক সময় দলিল পত্র ও যথাযথ প্রমাণাদি থাকে না ।
7.ঘটনা বাস্তব বা অবাস্তব যে কোন ধরনের হতে পারে।
লেনদেন (Transaction)
1.সকল লেনদেন দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে
2.সকল লেনদেনই ঘটনা ।
3.সকল লেনদেনই অর্থ দ্বারা পরিমাপযোগ্য হতে হয় ।
4.প্রতিটি লেনদেনই উদ্দেশ্য ভিত্তিক সংঘটিত হয়। তবে লেনদেনে কিছু ব্যতিক্রমও রয়েছে। যেমনঃ অগ্নি কান্ডে ক্ষতি, ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ চুরি ইত্যাদি ।
5.লেনদেন সংঘটিত হলে অবশ্যই দুটি পক্ষের প্রয়োজন হয়।
6.কারবারী লেনদেনের সমর্থনে দলিলপত্র ও যথাযথ প্রমাণাদি থাকতে হয় ।
7.লেনদেন অবশ্যই বাস্তব ভিত্তিক হবে।