Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Ledger and its Definition
লেনদেনকে দ্বৈতসত্তায় বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়। জাবেদা থেকে পরবর্তীতে এগুলোকে খতিয়ানে স্থানান্তর করা হয়। হিসাব চক্রের দ্বিতীয় ধাপ বা পর্যায় হলো খতিয়ান।
লেনদেন শনাক্ত করার পর হিসাবের প্রাথমিক বই জাবেদায় প্রতিটি খতিয়ান হতে হিসাবের চূড়ান্ত ফলাফল ও কারবারের আর্থিক অবস্থা নির্ণয় করা যায়। এ কারণে খতিয়ানকে হিসাবের চূড়ান্ত বই
বা পাকা বই বলা হয় ।

ইংরেজি Ledge শব্দের অর্থ ‘তাক’ বা ‘থাক’ এবং এ থেকেই Ledger বা খতিয়ানের উৎপত্তি বলে অনেকে মনে করেন গৃহস্থালির বিভিন্ন জিনিস যেমন তাকে সাজিয়ে রাখা হয় তেমনি খতিয়ানে
লেনদেনগুলো শ্রেণীবদ্ধ করে লিপিবদ্ধ করা হয় আলাদা আলাদা শিরোনামে। প্রচলিত অর্থে :

যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকৃতির সমুদয় লেনদেনসমূহ জাবেদা হতে স্থানান্তরিত করে। সমজাতীয় ভিত্তিতে শ্রেণীবিন্যাসপূর্বক তাকে পৃথক পৃথক শিরোনামে সংক্ষিপ্তাকারে যে
হিসাব বইতে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে।

Bookmark