Where the Errors Detected
হিসাবরক্ষণের ভুলকে সংশোধনী দাখিলার মাধ্যমে সংশোধন করতে হয়। সংশোধনী দাখিলা কি হবে তা নির্ভর করে হিসাবের কোন পর্যায়ে ভুল ধরা পড়ছে তার উপর। ভুল যে পর্যায়েই উদ্ঘাটিত হোক না কেন উদ্ঘাটনের সাথে সাথে তার সংশোধনী দেয়া হবে এটাই স্বাভাবিক। নিম্নের যে কোন পর্যায়ে ভুল উদ্ঘাটিত হতে পারে ।
যথা-
১.রেওয়ামিল তৈরির পূর্বে (Before Preparation of Trial Balance);
2.রেওয়ামিল তৈরির পর কিন্তু আর্থিক বিবরণী তৈরির পূর্বে (After preparation of trial balance, but before preparation of financial statements);
৩.আর্থিক বিবরণী তৈরির পরে ভুল সংশোধন (After preparation of financial Statements);