Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Disadvantages of Periodic Inventory System

উপরোক্ত সুবিধাগুলোর পাশাপাশি কালান্তিক মজুত পদ্ধতির অসুবিধাগুলো নিম্নরূপ :

1.এ পদ্ধতিতে বছর শেষে সম্পূর্ণ গণনা কার্য সম্পন্ন করা হয় বলে বৃহদাকার কারবারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইহা সময়সাপেক্ষে এবং ইহা ব্যবসায়ের স্বাভাবিক কার্যকলাপে ব্যাঘাত সৃষ্টি করতে পারে।

2.এ পদ্ধতিতে যেহেতু বছর শেষে মঞ্জুত মূল্যায়ন করা হয় সেহেতু বছরের যে কোন সময়ে মজুত পণ্যের পরিমাণ জানা সম্ভব নয়।

3.যেহেতু বছর শেষে একবারে মজুতপণ্যের মূল্যায়ন করা হয় সেহেতু সময় স্বল্পতার জন্য গণনা কার্যে তাড়াহুড়ার মাধ্যমে সম্পাদন করা হয় । ফলে মজুত গণনায় ভুলভ্রান্তি থেকে যেতে পারে ।

4.এ পদ্ধতিতে বছরের শেষদিন ছাড়া গড়মিল ধরা পড়ে না। সুতরাং দ্রুত গড়মিলের কারণও খুঁজে বের করা সম্ভব নয়।

5.এ পদ্ধতিতে মজুতপণ্যের উপর যেহেতু নিয়মিত বা ধারাবাহিক নিয়ন্ত্রণ সম্ভব নয় সেহেতু এ পদ্ধতিতে জালিয়াতিও জুয়াচুরির সম্ভাবনা বেশি থাকে।

6.বড় বড় প্রতিষ্ঠানের এটি অচল বললেই চলে।

Bookmark