Periodic Inventory System
যে পদ্ধতিতে হিসাবকাল শেষে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয় তাকে কালান্তিক মজুদ পদ্ধতি বলা হয়। কালান্তিক মজুত পদ্ধতিতে সারা বছরব্যাপি হাতে মজুত পণ্যের হিসাব সংরক্ষণ করা হয় না।
এতে বছরান্তে বা কোন নির্দিষ্ট সময় অন্তে অবিক্রীত মজুত পণ্যগুলো শুনে, ওজন করে বা মেপে পরিমাণটি মজুত তালিকায় লিপিবদ্ধ করা হয়। অতঃপর এদেরকে মূল্য বা দর (Price)
দ্বারা গুণ করে মূল্যায়িত (Priced) ও মোট মূল্যে বর্ধিত (Extended) করে সমষ্টি নির্ণয় করা হয়। উক্ত মূল্য সমষ্টিই হলো সমাপনী মজুত পণ্যের মূল্য। এই মূল্যকেই আর্থিক বিবরণীতে
(Financial Statements) ব্যবহার করা হয়। চলতি সালের মোট প্রাপ্ত পণ্য হতে উক্ত সমাপনী মজুতকে বিয়োগ করলে বিক্রীত পণ্যের ক্রয় মূল্য (Cost of Goods Sold) পাওয়া যায় ।
এ পদ্ধতিতে মাল ক্রয় করা হলে Purchase কে Debit করা হয় এবং মাল বিক্রয় করা হলে Sales কে Credit করা হয়। Inventory এর জন্য কোন হিসাব রাখা হয় না।