Definition of Work Sheet
কার্যপত্র বা Work sheet হলো কোন প্রতিষ্ঠানের হিসাব প্রদর্শনের এমন একটি মাধ্যম যেখানে রেওয়ামিল হতে শুরু করে চূড়ান্তভাবে আর্থিক অবস্থা প্রকাশ করা পর্যন্ত একত্রে দেখানো যায়।
কার্যপত্র ছাড়া আর কোন মাধ্যমে একত্রে একই ছকে রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী ও উদ্বতপত্র প্রকাশ করা যায় না। কারণ কার্যপত্র হলো রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল,
আয় বিবরণী ও উদ্বর্তপত্রের একটি সমন্বিত প্ৰকাশ। তাই বলা যায় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট ছকের পাশাপাশি সমন্বয়, আয় বিবরণী ও উদ্বর্তপত্র বা সম্পত্তি
ও দায়ের জন্য আরও কিছু কলাম তৈরি করে যে বহুঘরা খসড়া প্রণয়ন করা হয় তাকে কার্যপত্র বা Work Sheet বলে ।
বিভিন্ন লেখকগণ কার্যপত্রকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে এর কয়েকটি উল্লেখ করা হলোঃ-
1.Kieso, Weygandt & kimmel Accounting Principles 3, “A work sheet is a multiple- column form that may be
used in the adjustment process and in preparing financial statements”
( হলো সমন্বয়করণ প্রক্রিয়া এবং চূড়ান্ত আর্থিক বিবরণীসমূহ প্রস্তুতের কাজে ব্যবহারযোগ্য একটি বহুঘরা খসড়া ছক।)
2.Hermanson, Edwards & Salmonson Accounting Principles 3, “A work sheet is a columnar Sheet of paper or a
computer spread sheet on which accountants have summarized information needed to make the adjusting and
closing entries and to prepare the financial statements.” (কার্যপত্র হলো একটি বহুঘর বিশিষ্ট একপ্রস্থ কাগজ বা একটি কম্পিউটার স্প্রেডশিট যাতে
হিসাবরক্ষক সমন্বয় ও সমাপনী দাখিলাসমূহ এবং আর্থিক বিবরণীসমূহ প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ সংক্ষিপ্ত আকারে বর্ণনা করে।)
3.Pile & Larson Fundamental Accounting principles, “Work sheet is a tool of accountants upon which they
(i) achieve the effect of adjusting the accounts before entering the adjustments in the accounts; (ii)
sort the adjusted accounts balances into columns according to whether the accounts are used in preparing
the income statement or balance sheet, and (iii) calculate and prove the mathematical accuracy of the net
income”.
সুতরাং বলা যায়, যে শিট বা তালিকার মাধ্যমে রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী, রক্ষিত আয় বিবরণী ও উদ্বৃত্তপত্র প্রকাশ করে কারবারের নীট মুনাফা এবং দায় ও সম্পদের অবস্থা সম্পর্কে
জানা যায় সেই শিট বা তালিকাকে কার্যপত্র বা Work Sheet নামে অভিহিত করা হয়।