Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Nature of Work Sheet

কার্যপত্র বা Work sheet হিসাব সংরক্ষণের কোন স্থায়ী রেকর্ড নয় । এটি জাবেদাও নয়, আবার সাধারণ খতিয়ানের অংশও নয়। এটি হিসাব নিকাশের একটি প্রাথমিক বহুঘর বিশিষ্ট খসড়াপত্র মাত্র।
এটি প্রতিষ্ঠানের নিয়মমাফিক কোন হিসাবের বই নয়। তাই Work Sheet এর মাধ্যমে নির্ণীত ফলাফলকে চূড়ান্ত ফলাফল হিসেবে বিবেচনা করা হয় না। আর এজন্য এই ফলাফলকে প্রতিষ্ঠানের
ব্যবস্থাপনার নিকটও উপস্থাপন করা হয় না। Work Sheet হলো হিসাব বিজ্ঞানীদের Working Tool বা Supplementary device মাত্র।
এটি হিসাবরক্ষণের একটি কৌশল যার সাহায্যে হিসাব নিকাশের তথ্যগুলোকে হিসাব নিকাশের সুবিধার্থে একত্রিত করে সমন্বিত ও শ্রেণিবদ্ধ করা হয়। শুধুমাত্র চূড়ান্ত হিসাব
প্রস্তুতের সময় যাতে কোন ভুল না থাকে বা ভুলবশত কোন তথ্য বাদ না পড়ে যায় তার জন্য হিসাবরক্ষকের সহায়ক একটি খসড়া হলো Work Sheet. Work Sheet
সাধারণত পেন্সিলে তৈরি করা হয় যাতে ভুল-ত্রুটিগুলো সহজেই সংশোধন করা যায় । সুতরাং এটা মনে রাখতে হবে যে, Work Sheet চূড়ান্ত হিসাবের অংশ নয় ।
এমনকি চূড়ান্ত হিসাব তৈরি করার সময় Work Sheet তৈরি করতে হবে এমন কোন ধরা বাঁধা নিয়মও নেই । এটি অনেকটা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ইচ্ছার উপর নির্ভরশীল ।

Bookmark