“Single Entry System does not record the two fold aspect of a transactions”-Explain.
দু’তরফা দাখিলা পদ্ধতিতে ব্যক্তিক, নামিক ও সম্পত্তি সম্পর্কীয় যাবতীয় আর্থিক লেনদেনসমূহকে ডেবিট ও ক্রেডিটে বিশ্লেষণ করে হিসাবে লিপিবদ্ধ করা হয়।
কিন্তু একতরফা দাখিলা পদ্ধতি দু’তরফা, একতরফা এবং বিনাতরফার মিশ্রণ মাত্র। কারণ এ পদ্ধতিতে ব্যক্তিক হিসাব সংক্রান্ত লেনদেনের দু’তরফা হিসাবভুক্ত করা হলেও অব্যক্তিক লেনদেনের
কোথাও একতরফা হিসাবভুক্ত করা হয়, আবার কোন ক্ষেত্রে লেনদেনের কোন পক্ষই হিসাবভুক্ত করা হয় না। একতরফা দাখিলা পদ্ধতিতে সম্পত্তি ও নামিক সংক্রান্ত লেনদেনের দু’তরফা হিসাবভুক্ত করা হয় না বিধায়
এ পদ্ধতিতে দ্বৈতসত্তা লিপিবদ্ধ করে না বলে অভিহিত করা হয় । কারণ এ পদ্ধতি এক বা একাধিক হিসাব পদ্ধতির সংমিশ্রণ ছাড়া আর কিছুই নয় ।
উপরের আলোচনা হতে আমরা এ সিদ্ধান্তে আসতে পারি যে, একতরফা দাখিলা পদ্ধতি এমন একটি অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও অবৈজ্ঞানিক মিশ্র হিসাব ব্যবস্থা, যেখানে একই
সাথে প্রয়োজনে দু’তরফা দাখিলা পদ্ধতি, একতরফা দাখিলা পদ্ধতি এবং বিনাদাখিলা পদ্ধতি অনুসরণ করে হিসাব রাখা হয় । তাই এটি অসংস্কৃত (Crude) হিসাবরক্ষণ পদ্ধতি।