Objective of Financial Analysis
অথবা, আর্থিক বিবরণীসমূহ বিশ্লেষণ ও ব্যাখ্যাকরণের কারণ/গুরুত্ব
আর্থিক বিবরণীসমূহ একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান এবং কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্যাবলী সংক্ষেপে প্রকাশ করে থাকে । আর আর্থিক বিবরণীসমূহ বিশ্লেষণের মাধ্যমে আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত
বিভিন্ন উপাদানসমূহের মধ্যে সম্পর্ক বের করা যায়। এর উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের দুর্বল দিকগুলো কাটিয়ে উঠা সম্ভব হয় এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অন্যদিকে এর ব্যবহারকারীরাও
তাদের উদ্দেশ্য অর্জনের জন্য এটি ব্যবহার করে থাকে ।
আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্যসমূহ নিম্নে সংক্ষেপে উপস্থাপন করা হলো :
1.ব্যবসায়ের বর্তমান ও ভবিষ্যৎ মুনাফা অর্জন ক্ষমতা সম্পর্কে ধারণা নেয়া;
2.প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপন করা;
3.প্রতিষ্ঠানের তারল্য অবস্থা সম্পর্কে জানা;
4.প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা ও বিভাগের দক্ষতা সম্পর্কে জানা;
5.স্বল্প ও দীর্ঘমেয়াদি দেনা পরিশোধের স্বচ্ছলতা সম্পর্কে জানা;
6.ব্যবসায় প্রতিষ্ঠানের বিনিয়োগ সম্ভাব্যতা সম্পর্কে ধারণা নেয়া;
7. সমজাতীয় অন্যান্য ফার্মের সাথে তুলনা করা;
8.ভবিষ্যতের পূর্বাভাস এবং বাজেট প্রণয়নের সহায়তা করা;
9.আর্থিক অবস্থার গতি-প্রকৃতি সম্পর্কে ধারণা নেয়া;
10.বিনিয়োজিত মূলধন বা সম্পদের তুলনায় যথোপযুক্ত মুনাফা অর্জিত হচ্ছে কিনা ইত্যাদি ।
উপরিউক্ত বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য আর্থিক বিবরণী বিশ্লেষণ করা হয় ।
সংক্ষেপে বলতে গেলে, পাওনাদার, শেয়ার মালিক, বিনিয়োগ বিশ্লেষক, বিনিয়োগকারী, সম্ভাব্য বিনিয়োগকারী, ব্যাংক প্রতিষ্ঠানসমূহ, খরিদ্দার, অর্থ প্রদানকারী এজেন্সিসমূহ,
সরকারি নিরীক্ষক, ব্যবস্থাপক ইত্যাদি স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষের উপরিউক্ত বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আর্থিক বিবরণী বিশ্লেষণ একান্ত অপরিহার্য ।