Definition of Financial Statement.
কারবার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশের সর্বশেষ বা চূড়ান্ত বিবরণী হলো আর্থিক বিবরণী। কারবার প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, মুনাফা অর্জন ক্ষমতা নির্ধারণ এবং আর্থিক অবস্থা নির্ণয়
করার জন্য বিভিন্ন ধরনের Documents সংরক্ষণ করতে হয়। এসব Documents থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য যে সব বিবরণী তৈরি করা হয় তাকে আর্থিক বিবরণী বলা হয়। অন্যভাবে,
একটি কারবারী প্রতিষ্ঠানের সারা বৎসরের ব্যবসায়িক কর্মকান্ডের সামগ্রিক ফলাফল বৎসর শেষে যে বিবরণীসমূহের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আর্থিক বিবরণী বলে।
IFRS (International Financial Reporting Standard) এ প্রকাশিত এবং বাংলাদেশ কর্তৃক গৃহীত IAS-1 এর ১০নং প্যারায় আর্থিক বিবরণীর উপাদান বলতে
আর্থিক বছর শেষে নিম্নোক্ত বিবরণীসমূহকে বোঝানো হয়েছে :
(ক) আর্থিক অবস্থার বিবরণী/উদ্বর্তপত্র (Statement of Financial Position/Balance Sheet);
(খ)বিশদ আয় বিবরণী (Statement of Comprehensive Income);
(গ) . . মালিকানা স্বত্বার পরিবর্তন বিবরণী (Statement of Changes in Equity);
(ঘ) নগদ প্রবাহ বিবরণী (Statement of Cash flow );
(ঙ)হিসাবের তাৎপর্যপূর্ণ নীতি ও ব্যাখ্যামূলক নোট (Notes, comprising a summary of significant accounting policies and other
explanatory information).
(চ)নিকটতম পূর্ববর্তী বছরের শুরুতে তুলনাযোগ্য আর্থিক বিবরণী, যখন কোন প্রতিষ্ঠান পশ্চাৎপদ হিসাব নীতি অনুসরণ (Statement of financial position as at
the beginning of the earliest comparative period when an entity applies an accounting policy
retrospectively or makes a retrospective restatement of items in its financial statement,
or when it reclassifies items in its financial statements.)
IAS-1 এর ১৩নং প্যারায় বলা হয়েছে অনেক প্রতিষ্ঠান উপরোক্ত আর্থিক বিবরণীর অতিরিক্ত ব্যবসায় সম্পর্কে ব্যবস্থাপনা আর্থিক পর্যালোচনা (Financial Review) প্রকাশ করে থাকে