Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Ratio Analysis

অনুপাত বিশ্লেষণ আর্থিক বিশ্লেষণের কাজে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ও বহুল প্রচলিত মাধ্যম। এটি মূলত একটি গাণিতিক প্রক্রিয়া। যে কোন ২ (দুইটি) গাণিতিক সংখ্যা বা চলকের মধ্যে সম্পর্ক বিচারের
মাধ্যমকে গণিত শাস্ত্রে অনুপাত বলে। পক্ষান্তরে বিশ্লেষণ বলতে কোন বিষয়ের ব্যাখ্যা ও বিচার বিশ্লেষণকে বুঝায়। কাজেই অনুপাতের সাহায্যে কোন বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ করাকে অনুপাত বিশ্লেষণ বলে ।

কোন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে প্রদর্শিত আয়-ব্যয়, লাভ-ক্ষতি, সম্পদ-দায়, বিনিয়োগকৃত মূলধন ইত্যাদি একটির সাথে আরেকটির সম্পর্ক বিদ্যমান। পরস্পরের সাথে এ ধরনের কার্যকর সম্পর্ক নির্ণয় ও
ব্যাখ্যার জন্য যখন অনুপাত বিশ্লেষণের হাতিয়ার ব্যবহার করা হয় তখন তাকে অনুপাত বিশ্লেষণ বলে ।

I.M. Pandey-4, “Ratio analysis is a process of identifying the financial strengths and weakness of the firm.”
অর্থাৎ অনুপাত বিশ্লেষণ হচ্ছে একটি প্রতিষ্ঠানের আর্থিক সবলতা ও দূর্বলতা চিহ্নিতকরণের একটি প্রক্রিয়া ।

সাধারণভাবে একটি সংখ্যা অপর একটি সংখ্যার কত গুণ বা অংশ তা অনুপাতের সাহায্যে প্রকাশ করা হয়। এই প্রক্রিয়ার সাহায্যে উদ্বর্তপত্র ও লাভ- লোকসান হিসাব বিশ্লেষণ করে অনুপাত বের করা হয় যার
দ্বারা প্রতিষ্ঠানের উন্নতি বা অবনতি সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যায় । তাই প্রতিষ্ঠানের উন্নতি বা অবনতি বিচার করতে হলে অনুপাত বিশ্লেষণ সম্পর্কে জ্ঞান থাকা একান্ত প্রয়োজন ।

পরিশেষে বলা যায়, অনুপাত বিশ্লেষণ হচ্ছে একটি গাণিতিক প্রক্রিয়া বা পরিসংখ্যানজনিত মানদন্ড যার মাধ্যমে দুটি প্রাসঙ্গিক ও সম্পর্কযুক্ত বিষয়ের মধ্যে তুলনামূলকভাবে বিচার করা হয় অথবা সংখ্যাগতভাবে
প্রকাশ করা হয় । এই অনুপাত শতকরায় বা ভগ্নাংশেও প্রকাশ করা হয়ে থাকে।

Bookmark