Ratio
অনুপাত বলতে দু’টি সম্পর্কযুক্ত বিষয়ের তুলনামূলক বিচারকে বুঝায়। মুলত একটি গাণিতিক প্রক্রিয়া। যে কোন ২ (দুইটি) গাণিতিক সংখ্যা বা চলকের মধ্যে সম্পর্ক বিচারের মাধ্যমকে গণিত শাস্ত্রে অনুপাত বলে ।
একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দিয়ে ভাগ করে এই অনুপাত নির্ণয় করা হয়। সাধারণভাবে একটি সংখ্যা অপর একটি সংখ্যার কত গুণ বা অংশ তা অনুপাতের সাহায্যে প্রকাশ করা হয়।
M. Y. Khan এবং P. K. Jain-এর মতে, “The term ratio refers to the numerical or quantitative relationship between
two items/variables.” অর্থাৎ, অনুপাত হলো পারস্পারিক সম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যে সম্পর্কের সংখ্যাত্মক প্রকাশ ।
Prof. John J. Hampton 4, “A ratio is a fixed relationship in degree on number between two numbers.”
অর্থাৎ, অনুপাত হচ্ছে দু’টি সংখ্যার মধ্যে স্থিরকৃত সম্পর্কের মাত্রা বা সংখ্যাত্মক প্রকাশ ।
সুতরাং বলা যায়, একটি বিষয় বা সংখ্যার সাথে অন্য একটি বিষয় বা সংখ্যার তুলনামূলক সম্পর্কের গাণিতিক প্রক্রিয়ার প্রকাশ করার কৌশলকেই অনুপাত বলে ।