Some Memorable Item
1.Current Assets = Cash in hand + Cash at Bank + Marketable securities + Accounts Receivable +Notes
Receivable +Short Term Loan& Advance+Inventory/Stock + Prepaid Exp.
Current Liabilities = Bank Overdraft + Outstanding expenses + Accounts Payable Notes Payable + Short term
loan & Advance (taking) + Proposed dividend + Unrealized Profit + Provision for Tax.
2. Inventory এবং Prepaid Expenses : Acid test ratio / Quick Ratio বের করার সময় চলতি সম্পত্তি থেকে Inventory
এবং Prepaid Expenses কেন বাদ দেয়া হয়। প্রকৃতপক্ষে Inventory এবং Prepaid Expenses এই দুটি চলতি সম্পত্তি হাতে নগদ, ব্যংকে জমা, বিক্রয়যোগ্য সিকিউরিটি,
প্রাপ্য হিসাব ইত্যাদির মত যে কোন সময় চাইলেই বিক্রয় বা আদায় করা যায় না। অর্থাৎ দ্রুত নগদে রূপান্তর করা যায় না। অর্থাৎ এই দুটি চলতি সম্পত্তি হলেও Liquid Assets নয়। তাই Acid
test ratio / Quick Ratio বের করার সময় Inventory এবং Prepaid Expenses কে বাদ দিয়ে দেখানো হয়।
3.Bank Overdraft : Acid test ratio / Quick Ratio / Liquid Ratio বের করার সময় Bank overdraft কে কোন কোন লেখক
Current Liabilities থেকে বাদ দিয়ে থাকেন। আবার অনেকে বাদ না দিয়েই Ratio বের করে থাকেন। সঙ্গতই এ বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছাড়ায়।
প্রকৃতপক্ষে বিষয়টি কি হওয়া উচিত?
আইনগত দিক থেকে Bank overdraft চাহিবা মাত্র ব্যাংকে পরিশোধ করতে হয় । এই দৃষ্টিকোন থেকে Bank overdraft যে কোন সময় পরিশোধ করার প্রয়োজন পড়ে বিধায় তা
Current Liabilities হিসাবেই দেখাতে হবে। সুতরাং Bank overdraft কে Current Liabilities অংশ ধরে তা বাদ দেয়ার কোন সুযোগ থাকে না।
এছাড়া L.J. Gitman সহ বর্তমানে বিশ্ববিখ্যাত বরেণ্য লেখকগণ Bank overdraft বাদ না দিয়েই তাদের বইতে অংকের সমাধান করেছেন।
কিন্তু বাস্তবে Bank overdraft একটি নির্দিষ্ট সময়ে পরিশোধের চুক্তিতে ব্যাংকগুলো গ্রাহকদের এই সুবিধা দিয়ে থাকে। সুতরাং Bank overdraft
এক ধরনের Term Loan হিসেবে গণ্য হয়। অর্থাৎ এটি অবশ্যই Current Liabilities কিন্তু যখন তখন পরিশোধ করতে হবে এমনটি নয় বিধায় একে Current Liabilities
থেকে বাদ দিয়ে Absolute Current Liabilities থেকে বাদ দেয়া হয়। সুতরাং শিক্ষার্থীরা যে কোন পদ্ধতিতে অংকের সমাধান করলে ভুল হবে না।
4.Allowance for Bad debts Current Assets / Net Assets নির্ণয় করার সময় যদি Allowance for bad debts
থাকে তা Accounts Receivable থেকে বাদ দিয়ে দেখাতে হবে।
5.Debt Equity Ratio: Debt Equity Ratio কে Capital Gearing Ratio, Leverage Ratio ইত্যাদি নামেও অভিহিত করা হয় ।
Debt Equity Ratio কয়েকভাবে নির্ণয় করা যায়। Preferred Stock কেও এক প্রকার দীর্ঘমেয়াদি Debt ধরা হয় ।
কারণ Debenture এর জন্য যেমন নির্দিষ্ট হারে সুদ দিতে হয় তেমনি Preferred Stcok কেও নির্দিষ্ট হারে লভ্যাংশ দিতে হয় ।
অর্থাৎ উভয়ই স্থায়ী ব্যয় সম্পন্ন দীর্ঘমেয়াদি দায়। তাই একে নিজস্ব মূলধন না ধরে Debt ধরা হয় ।
6.Propritors’ Fund: নির্ণয় করার সময় Preliminary Expenses, Discount on issue of shares, debit balance of Profit
& Loss Account ইত্যাদিসহ যে কোন অলীক সম্পত্তি থাকলে তা বাদ দিয়ে অংক করতে হয়। কারণ এগুলো মালিকানা স্বত্ত্বকে হ্রাস করে।