Introduction
প্রতিষ্ঠানের সম্পদের ওপর দাবিকেই দায় বলা হয়। প্রকৃতপক্ষে দায় সৃষ্টির দ্বারাই প্রতিষ্ঠানের সম্পদ অর্জিত হয়। অন্যভাবে বলতে গেলে কোন প্রতিষ্ঠানের নিকট অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে পাওনা
থাকে তাকেই দায় বলা হয়। FASB (Financial Accounting Standard Board) এর Conceptual frame work অংশে দায়কে নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়েছে;
“Probable future sacrifices of economic benefits arising from present obligations of a
particular entity to transfer assets or provide services to other entities in the future as a result
of past transactions or events” অর্থাৎ “অতীত লেনদেন বা ঘটনার ফলে ভবিষ্যতে অন্যান্য সংস্থার নিকট সম্পদ হস্তান্তর বা সেবা সরবরাহ করার জন্য কোন নির্দিষ্ট সংস্থার
বর্তমান দায়বদ্ধতার দরুণ অর্থনৈতিক উপকার পরিত্যাগের ভবিষ্যৎ সম্ভাবনা।” অন্যভাবে বলতে গেলে একটি
যেহেতু দায় হলো ভবিষ্যতের সেবা বা সম্পদের বণ্টন সেহেতু দায়ের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো সময় বা তারিখ (Date) যে তারিখে এটি পরিশোধ করা হবে।
এই দায়কে ফেরৎ প্রদানের ভিত্তিতে বা মেয়াদের ভিত্তিতে দুইভাগে ভাগ করা যায় । যার একটি হলো চলতি বা স্বল্প মেয়াদি দায় (Current/Short term liabilities)
এবং অপরটি হলো দীর্ঘমেয়াদি দায় (Long term liabilities)। অত্র ভাগে আমরা আয় বা চলতি দায়সমূহ (Current liability) নিয়ে আলোচনা করব।