Definition of Accounts Receivable
পণ্য বা সেবা ধারে বিক্রয় বা সরবরাহের জন্য ক্রেতা যখন বিক্রেতাকে টাকা পরিশোধের মৌখিক প্রতিশ্রুতি দেয় তখন তাকে প্রাপ্য হিসাব বলে । সাধারণত ৩০ দিন থেকে ৬০ দিনের মধ্যে প্রাপ্য হিসাবের অর্থ আদায় করা হয়।
1.Kieso, Weygandt 44 Warfield 46, Trade receivables are amounts owed by customers for goods sold and services
rendered as part of normal business operations. অর্থাৎ ব্যবসায়ের প্রাপ্যসমূহ হলো ঐ ধরনের প্রাপ্যসমূহ
যা ব্যবসায়ের স্বাভাবিক কার্যক্রমের দ্বারা ক্রেতাদের কাছে পণ্য বিক্রয় এবং সেবা প্রদানের মাধ্যমে পাওনা হয়।
2.Smith 4 Skousen “Accounts Receivable broadly include all trade receivable not supported by some form of commercial paper.”
অর্থাৎ কোন বাণিজ্যিক কাগজ দ্বারা সমর্থিত নয় এমন সব ব্যবসায়ী প্রাপ্যসমূহ বৃহদার্থে প্রাপ্য হিসাবসমূহের মধ্যে অর্ন্তভুক্ত।
উপরের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে যে বিষয়টি স্পষ্ট তা হলো, কারবারের স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে শুধুমাত্র পণ্য বিক্রয় ও সেবা প্রদানের মাধ্যমে যে প্রাপ্যের সৃষ্টি হয় তাকেই প্রাপ্য হিসাব বলে।
যেহেতু প্রাপ্য হিসাব কারবারের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেহেতু এর প্রতি আলাদাভাবে নজর দেয়া উচিত। আর এজন্যই এটিকে পৃথক শিরোনামে হিসাবরক্ষণ করা হয় ।