Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Elements of Work Sheet

কার্যপত্র প্রণয়ন করার সময় যে সকল বিষয় বিবেচনা করা হয় বা একটি কার্যপত্রে যেসব উপাদান থাকে তা নিচে আলোচনা করা হলো:

1.শিরোনাম (Title) : প্রতিষ্ঠানের হিসাবপত্র প্রণয়ন করার জন্য প্রত্যেকটি হিসাবের একটি শিরোনাম থাকতে হবে। কার্যপত্র প্রণয়ন করার জন্য শিরোনামে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং যে সময়ের জন্য
কা পিত্রটি তৈরি করা হচ্ছে তার উল্লেখ থাকতে হবে। তাছাড়া প্রতিটি শাখা জোড়া ঘরের শিরোনামে হিসাবের নাম বা প্রধান শাখার নাম লিখতে হবে। যেমন: রেওয়ামিল (Trial Balance),
সমন্বয় (Adjustments), আয় বিবরণী (Income statement) ও উদ্বতপত্র (Balance sheet)। দশঘরা বা বার ঘরা কার্যপত্রের ক্ষেত্রে Adjustment column
এর পরে Adjusted Trial Balance এবং Income Statement এর পরে Retained Earnings নামক জোড়া Column সংযুক্ত করা হয়।

2.বিবরণ (Description) : কার্যপত্রের এ ঘরে রেওয়ামিল (Trial Balance) থেকে বিভিন্ন খতিয়ান হিসাবের নামগুলো পরস্পর নিচের লাইনে লিখতে হয়। বড় বড় কারবারী প্রতিষ্ঠানের
ক্ষেত্রে বিবরণ ঘরের বাম দিকে ক্রমিক নম্বর (Serial No) সংযুক্ত করা হয়।

3.অসমন্বিত বা চলতি রেওয়ামিল (Unadjusted/Current Trial Balance) : কার্যপত্র প্রণয়নের জন্য যে রেওয়ামিল দেয়া থাকে তাকে Unadjusted রেওয়ামিল বলে।
এই Unadjusted রেওয়ামিলে যে দফা দেয়া থাকে কার্যপত্র প্রণয়ন করার সময় ঐ দফাগুলোর নাম অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে।

4.সমন্বয় (Adjustment) : রেওয়ামিল বহির্ভূত যে লেনদেনগুলো দেয়া থাকে ঐগুলোকে সমন্বয় দাখিলার পর সমন্বয়ের ডেবিট ও ক্রেডিট ঘরে বসাতে হবে। এই সমন্বয় দফার কোন নাম যদি
রেওয়ামিলে থাকে তবে তা বরাবর বসাতে হয়।

5.সমন্বিত রেওয়মিল (Adjusted Trial Balance ) : দশ ঘরা বা বার ঘরা কার্যপত্রের জন্য সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করতে হয়। প্রদত্ত
রেওয়ামিলের সাথে সমন্বয় ঘরের টাকা যোগ বা বিয়োগ করে সমন্বিত রেওয়ামিল করা হয়। রেওয়ামিলের যে দফার পাশে সমন্বয় ঘরে কোন টাকা থাকে না সেই সকল লেনদেন রেওয়ামিল হতে সরাসরি
সমন্বিত রেওয়ামিলে যাবে।

6.আয় বিবরণী (Income Statement) : কার্যপত্রে অন্যান্য হিসাব শিরোনামের অনুরূপ আয় বিবরণীর দুইটি ঘর থাকে। একটি ডেবিট এবং অন্যটি ক্রেডিট ঘর। ডেবিট পাশে মুনাফা জাতীয় খরচগুলো
আর ক্রেডিট পাশে মুনাফা জাতীয় আয়গুলো বসবে । Sales, Ending Inventory সহ সকল আয় ক্রেডিট পাশে বসে । এই বিবরণীর ক্রেডিট পাশের সমষ্টি যদি বড় হয় তাহলে Net Income
আর ডেবিট পার্শ্ব বড় হলে Net Loss হবে।

7.রক্ষিত আয়-বিবরণী (Retained Earnings Statement) : কারবার প্রতিষ্ঠানে এমন কিছু খরচ আছে যা মুনাফা হলে পরিশোধ করতে হয় আর মুনাফা না হলে পরিশোধ করতে হয় না।
এই জাতীয় লেনদেন থাকলে Retained Earnings Statement করা হয় । Retained Earnings Statement-এর ডেবিট পাশে Dividend, Transfer in
any fund বসে। ক্রেডিট পাশে বিগত বছরের Retained Earnings-এর Balance ও চলতি বছরের নীট আয় বসে।

8.উদ্ধৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী (Balance Sheet) : উদ্ধৃত্ত পত্রের দুটি ঘর থাকে ডেবিট ও ক্রেডিট। ডেবিট পাশে সম্পদ আর ক্রেডিট পাশে দায় ও মূলধন বসে। Or.
Financial position statement দুইটি ঘরকে ডেবিট ও ক্রেডিট না বলে সম্পদ ও দায়ের ঘর বলা যেতে পারে। তবে সম্পদ ও দায়ের ঘর না বলে ডেবিট ও ক্রেডিট বলা বেশি যুক্তিসঙ্গত ।

Bookmark