Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Types of Work Sheet

প্রতিষ্ঠানের উদ্দেশ্যের ভিত্তিতে কার্যপত্রকে চারভাগে ভাগ করা যায় । যা নিম্নে আলোচনা করা হলো :

1.সাধারণ কার্যপত্র (General Work Sheet): চূড়ান্ত আর্থিক বিবরণী তৈরির আগে সাধারণভাবে যে কার্যপত্র তৈরি করা হয়, তাকে সাধারণ কার্যপত্র বলে। এ ধরনের কার্যপত্রে চার থেকে ছয় জোড়া
ঘর থাকে। তবে সাধারণত পাঁচ জোড়া ঘর বিশিষ্ট কার্যপত্র সাধারণ কারবারী প্রতিষ্ঠানের চাহিদা পূরণ করে থাকে। এই পাঁচ জোড়া ঘরগুলো হচ্ছে যথাক্রমে (i) রেওয়ামিল (Trial Balance),
(ii) সমন্বিত রেওয়ামিল (Adjusted Trial Balance), (iv) আয় বিবরণী ও (Income Statement. (v) উদ্বৃত্তপত্র (Balance Sheet)।
সাধারণত কারবারী প্রতিষ্ঠানগুলো আর্থিক বিবরণী তৈরি করবার পূর্বে এ ধরনের Work Sheet তৈরি করে থাকে ।

2.বিশেষ/বিস্তৃত কার্যপত্র (Special / Descriptive Work Sheet) : সাধারণ কার্যপত্রের ঘরগুলো ছাড়াও প্রয়োজনে আরো কতিপয় ঘর যে কার্যপত্রে সংযোজন করা হয়
তাকে বিশেষ/বিস্তৃত কার্যপত্র বলে। এ ধরনের কার্যপত্র বিস্তারিত তথ্য সংকলনের জন্য ব্যবহার করা হয়। এ ধরনের কার্যপত্রে বিস্তারিত তথ্য সংকলনের জন্য প্রয়োজনে যত খুশি ঘর অংকন করা যায়।
সাধারণ কার্যপত্রে অন্তর্ভুক্ত কোন বিশেষ দফার বিস্তারিত বর্ণনার পৃথক তালিকা সংযোজনের জন্য অতিরিক্ত ঘরের প্রয়োজন হয়ে থাকে। যেমন-দেনাদার, পাওনাদার তালিকা, বিমা পলিসি, স্থায়ী ও চলতি সম্পদ,
চলতি দায় ইত্যাদি।

3.নিরীক্ষা কার্যপত্র (Audit Work Sheet): নিরীক্ষা কার্যের সহায়ক হিসেবে যে কার্যপত্র তৈরি করা হয় তাকে নিরীক্ষা কার্যপত্র বলে। এটি মূলত সাধারণ ও বিস্তারিত কার্যপত্রের অনুরূপ।
প্রতিষ্ঠানের বিবিধ সম্পদ ও দায়ের তালিকা বা হিসাব বিবর তৈরি করার জন্য এরূপ কার্যপত্র ব্যবহার করা হয়। অবশ্য এ ধরনের কার্যপত্র তৈরির ক্ষেত্রে কার্যপত্রের অন্তর্ভুক্ত itemগুলোর পরীক্ষা-নিরীক্ষার
সুবিধার দিকে লক্ষ্য রাখতে হয়। তাই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৃতি ও নিরীক্ষা কার্যক্রমের উপর ভিত্তি করে এরূপ কার্যপত্র তৈরি করা হয় বলে প্রতিষ্ঠান ভেদে এ ধরনের কার্যপত্র ভিন্ন হয়ে থাকে।

4.নগদ প্রবাহ কার্যপত্র (Cash flow Work Sheet): Basic Accounting Model বা IAS & GAAP অনুসারে আর বিবরণী ও উদ্বৃত্তপত্রের সাথে নগদ প্রবাহ বিবরণী
তৈরি করতে হয়। কিন্তু বড় বড় কারবারী প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ (Inflow) ও বহিঃপ্রবাহ (out flow) এত বেশি যে, সহজ ও নির্ভুল নগদ প্রবাহ বিবরণী তৈরি করার জন্য আলাদা কার্যপত্র
তৈরি করতে হয় তাকে নগদ প্রবাহ কার্য পত্র বলে। এ ধরনের কার্যপত্রে নগদ সংক্রান্ত তথ্যগুলো এক সাথে সংঘবন্ধ করা হয়।

Bookmark