Trial Balance and its definition.
চূড়ান্ত হিসাব প্রস্তুতের পূর্বে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের প্রয়োজন হয়। একটি আলাদা কাগজে খতিয়ানের ডেবিট এবং ক্রেডিট জেরগুলো লিখলে যোগফল যদি সমান হয়,
তবে হিসাবের গাণিতিক শুদ্ধতা সম্পর্কে অনেকটা নিশ্চিত হওয়া যায় । এ আলাদা কাগজে খতিয়ানের জেরগুলো দিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয়, তাকে রেওয়ামিল বলে ।
রেওয়ামিল হলো হিসাব চক্রের তৃতীয় ধাপ। তবে রেওয়ামিল হিসাবের অপরিহার্য অঙ্গ নয়। কারণ রেওয়ামিল ছাড়াও খতিয়ানের জের হতে সরাসরি চূড়ান্ত হিসাব প্রস্তুত করা যায় ।
Meigs & Meigs (মিস এবং মিস)-এর মতে, “The proof of the equality of debit and credit balances of all accounts is called
a Trial balance”(হিসাবসমূহের ডেবিট ও ক্রেডিট জেরের সমতা বিধানকারী প্রমাণপত্রই রেওয়ামিল ।)