Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Journal & its Definition

হিসাববিজ্ঞান চক্রের প্রথম ধাপ হচ্ছে জাবেদাভুক্তকরণ। হিসাবরক্ষণের ক্ষেত্রে জাবেদাই মূল বাহ। কারবারে সংঘটিত লেনদেনসমূহ হিসাবের যে প্রাথমিক বইতে সর্বপ্রথম দু’তরফা দাখিলা পদ্ধতি মোতাবেক
ডেবিট ও ক্রেডিট নির্ধারণ করে তারিখ ও ব্যাখ্যাসহ ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা (Journal) বলে ।
Journal শব্দটি ফরাসি ‘Jour’ শব্দ থেকে উৎপত্তি হয়েছে যার অর্থ ‘দিবস’। Journal-এর বাংলা পরিভাষা হলো জাবেদা বা দৈনিক বই বা ‘Day Book’।
অতএব, দৈনন্দিন লেনদেনগুলো প্রতিদিন এই বইতে লেখা হয় বলে এর নামকরণ করা হয়েছে।
Journal বা জাবেদা ।

Prof. R. J. Chamber-এর মতে “Journal is a book Containing a record of each day’s transactions”
(অর্থাৎ জাবেদা হলো এমন একটি বই যাতে দৈনিক সংঘটিত লেনদেনগুলো লিখে সংরক্ষণ করা হয়- অধ্যাপক চেম্বার।)

Bookmark