What is Accounting Cycle
হিসাববিজ্ঞান একটি চলমান ও সু-শৃংখল কার্যপ্রক্রিয়া, চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যক্রম অনন্তকাল ধরে চলতে থাকবে বলে অনুমান করা হয় ।
কিন্তু হিসাবকাল ধারণা (Accounting Period) অনুসারে প্রত্যেক হিসাবকালের জন্য ব্যবসায়ের ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয় করা হয় । এই আর্থিক ফলাফল নির্ণয় হিসাব বিজ্ঞানের
একটি বিধিবদ্ধ কর্মপ্রক্রিয়া, এই প্রক্রিয়াটি হিসাবকাল কেন্দ্রিক সুশৃঙ্খল ঘূর্ণায়মান অবস্থা। হিসাবচক্র কারবারী লেনদেন শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণের মাধ্যমে শুরু হয় এবং পরবর্তীতে লেনদেন শ্রেণীভুক্তকরণ,
সংক্ষিপ্তকরণ, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ ও সমাপনী দাখিলা প্রস্তুতের মাধ্যমে শেষ হয় । একটি হিসাবকালের সমাপ্তি দিনের সম্পত্তি ও দায়সমূহকে পরবর্তী হিসাবকালের শুরুতে প্রারম্ভিক জাবেদার
(Opening Journal Entry) মাধ্যমে লিপিবদ্ধ করে পরবর্তী হিসাবকালের হিসাব প্রক্রিয়া একই ধারায় আবর্তিত হতে থাকে। কারবার যতদিন চলবে হিসাব প্রক্রিয়ার কার্যক্রমও এভাবে আবর্তিত
হতে থাকবে । হিসাব প্রক্রিয়ার এরূপ ধারাবাহিক আবর্তনই হচ্ছে হিসাব চক্র ।
হিসাবচক্র হলো একটি ধারাবাহিক কার্যক্রম যা লেনদেন চিহ্নিতকরণের মাধ্যমে শুরু হয় এবং প্রারম্ভিক জাবেদার মাধ্যমে শেষ হয় । কারবার যতদিন চলতে থাকবে এ প্রক্রিয়াটিও ততদিন চলতে থাকবে ।