Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

“All transactions are events but all events are not transactions”-Explain

ঘটনার মাধ্যমে লেনদেনের সৃষ্টি হয় । কিন্তু তার মানে সকল ঘটনাকেই লেনদেন বলা যাবে না । কোন ঘটনাগুলো লেনদেন তা বিচারের জন্য আমরা ঘটনা এবং লেনদেনের সংজ্ঞা ও বৈশিষ্ট্যের অবতারণা করলাম ।
ঘটনা : মানব জীবনের প্রতিটি মূহূর্তে যা কিছু ঘটে তাই ঘটনা । ঘটনা আর্থিক ও অনার্থিক যে কোন কিছু হতে পারে । দু’টি পক্ষ থাকতেও পারে আবার নাও থাকতে পারে, অতীত,
বর্তমান ও ভবিষ্যৎ যে কোন কিছু হতে পারে । সম্পূর্ণ বা অসম্পূর্ণ হতে পারে ।

লেনদেন. কেবলমাত্র ঐ সমস্ত ঘটনাকে লেনদেন বলে যেগুলোর মধ্যে নিম্নোক্ত বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। যেমন-

ক.ঘটনাটি দু’টি পক্ষের মধ্যে হতে হবে ।

খ.ঘটনাটি অর্থের দ্বারা পরিমাপযোগ্য হতে হবে।

গ.ঘটনার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে।

ঘ.ঘটনাটি স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণ হতে হবে ।

ঙ.ঘটনার বিপরীতে প্রমাণপত্র থাকতে হবে ।

উদাহরণ – রহিম সড়ক দুর্ঘটনায় নিহত হলো এটি একটি ঘটনা, লেনদেন নয় । পক্ষান্তরে রহিম তার আসবাবপত্র করিমের নিকট ৫০০ টাকায় বিক্রয় করল, এটি একটি ঘটনা আবার লেনদেনও।

সুতরাং উপরোক্ত আলোচনার আলোকে বলা যায় যে, সকল ঘটনাই লেনদেন নয়, কিছু বৈশিষ্ট্য সংবলিত ঘটনাই লেনদেন বলে বিবেচিত, অর্থাৎ সকল ঘটনাই লেনদেন নয় কিন্তু সকল লেনদেনই ঘটনা।

Bookmark