Elements and Process of Accounting Equation
হিসাব সমীকরণ প্রক্রিয়া সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভের জন্য উক্ত সমীকরণের প্রতিটি উপাদান সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো :
1. সম্পত্তি (Assets) ঃ সম্পদ বলতে কারবারের মুনাফা অর্জন কাজে ব্যবহারযোগ্য এবং টাকায় মূল্যায়নযোগ্য অর্থনৈতিক বস্তু বা সেবার সমষ্টিকে বুঝায় । এ প্রকারভেদ নিম্নরূপ হতে পারে। যথা-
ক. বাস্তব সম্পদ (Pyhsical assets)দৈনন্দিন জীবনে ত্বরিতভাবে চিহ্নযোগ্য এবং দৈহিক অবয়ব সমৃদ্ধ বস্তুই হলো বাস্তব সম্পদ বা স্পর্শযোগ্য সম্পদ (Tangible assets)
যথাঃ Land, Building. Equipment, supplies. Inventories, Motor cars, Cash ইত্যাদি।
খ. ভবিষ্যতে প্রাপ্য টাকা গ্রহণের অধিকার (Right for receiving payment in future)খরিদ্দার বা কর্মচারীর নিকট হইতে বর্তমানে বা ভবিষ্যতে টাকা পাওয়ার অধিকার যথা
Accounts Receivable (Sundry debtors), Notes Receivable, Advance to employees, Debit balance in Account’s
payable ইত্যাদি ।
গ. ভবিষ্যতে সেবা গ্রহণের অধিকার (Right for receiving service in future)বিভিন্ন জনহিতকর সংস্থা অথবা বিমা কোম্পানিকে ইতিপূর্বে প্রদত্ত অগ্রিম টাকার বিনিময়ে
দাবিযোগ্য সেবা পাওয়ার অধিকার। যেমন Prepaid Insurance, Unexpired Rates প্রভৃতি ।
ঘ. অদৃশ্য সম্পদ (Intangible assets ) : যে সব অবাস্তব সম্পদ হতে ভবিষ্যতে পরোক্ষভাবে উপকার পাওয়ার আশা করা যায়, এসব অদৃশ্য সম্পদ।
যেমন- Goodwill, Patents, Deferred charges ইত্যাদি ।
ঙ. কাল্পনিক বা ভুয়া/কৃত্রিম সম্পদ (Fictitious / Artificial assets)বাস্তবে যে সম্পদগুলোর কোন বাজার মূল্য নেই বা আদায়যোগ্য মূল্যও নেই এবং যেগুলোর বাস্তব কোন অস্তিত্বও
নেই, সে সব সম্পদকে কাল্পনিক বা ভুয়া সম্পত্তি বলা হয় । এই সম্পদগুলো সাময়িকভাবে উদ্বৃত্ত পত্রে প্রদর্শিত হয় এবং যত দ্রুত সম্ভব হিসাব বহি থেকে তা অবলোপন করা হয়। যেমনঃ কারবার গঠন সংক্রান্ত খরচ
(Preliminary Expenes or Organization Cost, Discount on Debenture, Underwriting Commission, Share Discount,
Debit Balance of Profit & Loss Account ইত্যাদি।
2.Liabilities (দায়) প্রতিষ্ঠান কর্তৃক ক্রীত পণ্য বা সেবার মূল্যস্বরূপ ভবিষ্যতে পরিশোধ করতে হবে এমন দেনা (Obligation) বা ঋণকেই “দায়” বলা হয়। যেমন – বিবিধ পাওনাদার
(Accounts Payable), ঋণপত্র, বকেয়া বিল, বন্ধকী ঋণ প্রভৃতি । অন্য দৃষ্টিতে দায় বলতে প্রতিষ্ঠানের “সম্পদের উপর দাবি” (Claim in assets) কেই দায় বলা হয় ।
অবশ্য এই দায় বাহ্যিক ব্যক্তি বা সংস্থার দাবি এবং অভ্যন্তরীন বা মালিকের ব্যক্তিগত দাবির সমষ্টি।
Total Equities= Outsider’s Equity + Owner’s Equity
3.Owner’s Equity (মালিকানা সত্ত্ব) : মালিকের ইক্যুইটি বলতে কোম্পানির সম্পদরাজিতে মালিকের দাবির পরিমাণকেই বুঝায় । সংক্ষেপে ইহা প্রতিষ্ঠানের “মূলধন” বা “নিট সম্পদ”
(মোট সম্পদ-দায়)। মালিকের সত্তাকে “অবশিষ্ট দাবি” (Residual claim) নামে অভিহিত করা হয়। কারণ প্রতিষ্ঠানের মোট সম্পদ হতে বাহ্যিক ব্যক্তির বা সংস্থার দাবি তথা দায় বাদ দিলে
অবশিষ্টটুকু হলো মালিকের পাওনা বা ইক্যুইটি।
হিসাব সমীকরণের শুরুতেই আমরা উল্লেখ করেছিলাম মালিকানা সত্তা ৪টি উপাদান দ্বারা প্রভাবিত হয়। এগুলো ছিল আয়, ব্যয়, মূলধন এবং উত্তোলন ।
নিম্নে Owners Equity-তে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো :
i.মালিক কর্তৃক অতিরিক্ত বিনিয়োগ (Additional investment by Owner): চলতি ব্যবসায়ের যে কোন পর্যায়ে কারবারের প্রয়োজনে মালিক যদি কারবারকে আরো মূলধন সরবরাহ করে
তবে তা অতিরিক্ত মূলধন হিসেবে চিহ্নিত হবে এবং তা Owners Equity-কে বৃদ্ধি করবে।
ii.আয় (Revenue): পণ্য বা সেবার বিনিময়ে প্রাপ্ত বা প্রাপ্তব্য সুবিধার সমষ্টিকে আয় বলে। তবে এ আয় অবশ্যই দায়মুক্ত হতে হবে । অর্থাৎ প্রাপ্ত সুবিধার বিপরীতে কোন প্রকার দায় সৃষ্টি হবে না বা
সম্পত্তির পরিমাণ হ্রাস পাবে না । উদাহরণ হিসেবে বলা যায় একটি পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের (Merchandising Concern) ক্ষেত্রে প্রধান আয় হলো বিক্রয় (Sales),
পক্ষান্তরে, সেবা দানকারী প্রতিষ্ঠান (Service concern) সমূহের আয় হচ্ছে Service Revenues/Service fees ইত্যাদি।
এছাড়াও অন্যান্য আয়গুলো হচ্ছে – Discount Received. Commission Received, Gain on sale of Assets ইত্যাদি।
iii. খরচ (Expense): চলতি সালের আয় অর্জন করার জন্য চলতি সালের ভিতরে সম্পদ বা বিবিধ সেবার ব্যবহৃত অংশকেই খরচ নামে অভিহিত করা হয় । এই খরচ নগদ (Cash)
বা অনগদ (Non Cash)- উভয় প্রকার হতে পারে । মুনাফা বা নিট আয় অর্জনের জন্য এ সকল খরচ অবশ্যক। তাই আমরা বলতে পারি, আয় অর্জন করতে যে ব্যয় হয় তাকেই খরচ বা Expenses
বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে, – Purchase Cost of goods sold, Rent Expense, Salaries expenses, Depreciation expenses,
Doubtful Account expenses ইত্যাদি খরচ হিসেবে গণ্য হবে।