Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Perpetual Inventory System

নিত্য মজুত পদ্ধতি হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে নিয়মিত মজুত হিসাব এবং যে কোন সময়ে সরেজমিনে মজুত পরীক্ষা করা যায় । নিত্য মজুত তালিকায় পণ্যের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের
বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হয়। যে সমস্ত কোম্পানি উচ্চ মূল্যের ও কম রকমভেদের পণ্য ক্রয়-বিক্রয় করে থাকে তারাই সাধারণত খতিয়ানে (Ledger) নিত্যদিনের মজুত লেনদেন লিপিবদ্ধ করে
মজুত হিসাব (Inventory Account) এবং হিসাবকালান্তে সরজমিনে মজুত গণনা বৈজ্ঞানিক উপায়ে মজুত পণ্যের হিসাবরক্ষণ করে। যেমন-স্বর্ণের ব্যবসায়।
এ পদ্ধতির মূল ধারণা : এই পদ্ধতিতে ধরে নেয়া হয় যে পণ্য ক্রয় করলে তা বিক্রয় না করা পর্যন্ত চলে যায় না। অর্থাৎ এটি বিক্রয় না করা পর্যন্ত ব্যবসায়ে থেকে যায়। এক্ষেত্রে অন্যান্য সম্পত্তি ক্রয়ের মতো
পণ্য ক্রয়কেও একটি সম্পত্তি ক্রয় হিসেবে বিবেচনা করা হয় । তাই ক্রয় নামক খরচকে ডেবিট না করে Merchandising Inventory কে ডেবিট করা হয়। অন্যান্য সম্পত্তি ক্রয়ের
মতো সম্পত্তির পরিবহন ব্যয়কেও এর সাথে যুক্ত করা হয়। অর্থাৎ এক্ষেত্রে ক্রীত পণ্যের পরিবহন ব্যয়ের জন্য Merchandising Inventory কে ডেবিট করা হয়।
এক্ষেত্রে পণ্য বিক্রয় করা হলে বিক্রয় নামক রাজস্ব যেমনি আসে তেমনি আবার সম্পদ চলে যায় । তাই বিক্রয়ের জন্য দুটি এন্ট্রি দিতে হয়। একটি হলো বিক্রয়মূল্যের জন্য এবং অন্যটি হলো ক্রয়মূল্যের জন্য ।

Bookmark