The Need for Adjusting Journal/Why Adjustments are Done?
ব্যবসায় প্রতিষ্ঠানের আয় বিবরণীতে (Income Statement) কোন নির্দিষ্ট হিসাবকালের সকল আয় (Revenue/ Income) এবং ব্যয় (Expense)গুলোকে দেখানো হয় ।
যদি Income Statement-এ ঐ হিসাবকালের সকল আয় ও ব্যয়কে সঠিকভাবে দেখানো না হয় তাহলে তা অসম্পূর্ণ থেকে যাবে এবং নির্ভুল হবে না। ফলে তা থেকে প্রাপ্ত Financial
Statementও ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য প্রতিনিধিত্বশীল হবে না। এ দৃষ্টিকোণ থেকে কোন প্রতিষ্ঠানের কোন একটি আর্থিক বছরের সঠিক Financial Reporting-
এর জন্যই Adjusting Entries-এর প্রয়োজন হয়। কিন্তু ব্যাপক দৃষ্টিকোণ থেকে নিম্নলিখিত চারটি কারণে খতিয়ান হিসাবগুলোতে সমন্বয়ের প্রয়োজন হয়-
1.প্রকৃত লাভ-ক্ষতি নিরূপণ (Determination of actual profit of loss) : কারবারের প্রকৃত লাভ-ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য সমন্বয় জাবেদা দেয়া হয় ।
2.আয়-ব্যয়ের সংযোগ ধারণা (Matching concept) : সংশ্লিষ্ট হিসাবকালের সঠিক আয়ের বিপক্ষে সঠিক ব্যয়ের সংযোগ সাধনের উদ্দেশ্যে সমন্বয় দাখিলার প্রয়োজন হয়।
3.বকেয়া ও অগ্রিম আয়-ব্যয়ের সমন্বয় সাধন (Adjustment of accruals and advances) : বকেয়া ভিত্তিক হিসাব ব্যবস্থায় বকেয়া আয়-ব্যয় এবং অগ্রিম আয় ব্যয়ের সমন্বয় সাধনের জন্য সমন্বয় দাখিলা দেয়া হয় ।
4.অলিপিবদ্ধ লেনদেন হিসাবভুক্তি (Recording of omitted trainsactions) : হিসাবকালে অলিপিবদ্ধ লেনদেনগুলো হিসাবভুক্তির জন্য সমন্বয় দাখিলার প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ বিদ্যুৎ বিল, টেলিফোন বিল, পানি বিল ইত্যাদি।
5.অনুমিত লেনদেন হিসাবভুক্তি (Recording of assumption transactions ) : হিসাবকাল শেষে অনুমিত লেনদেনগুলো হিসাবভুক্তির জন্য সমন্বয় জাবেদার প্রয়োজন হয়। যেমন- অনাদায়ী পাওনা সঞ্চিতি অবচয় প্রভৃতি ।
6.সম্পত্তি ও দায়ের সঠিক মূল্যায়ন (Accurate valuation of assets & liabilities) : সম্পত্তি ও দায়ের সঠিক মূল্যায়ন এবং স্থিতি নির্ণয়ের জন্য সমন্বয় জাবেদায় প্রয়োজন হয় ।
7.মজুদের মূল্যায়ন (Inventory valuation) : অব্যবহৃত সামগ্রীর মূল্যায়ন পূর্বক হিসাবে প্রদর্শনের জন্য সমন্বয় দাখিলার প্রয়োজন হয় ।
8.হিসাবকাল (Accounting period) : হিসাবরক্ষণের সুবিধার্থে চলমান প্রতিষ্ঠানের অনির্দিষ্ট হিসাব সময়কে নির্দিষ্ট সময় খন্ডে বিভক্ত করার প্রেক্ষিতে সমন্বয় দাখিলার প্রয়োজন হয়।
9.সঠিকভাবে আয় বিবরণী প্রস্তুতকরণ (Proper income statement preparation) : আয়-বিবরণী সঠিকভাবে প্রস্তুত করতে হলে যথাযথভাবে সকল সমন্বয় দাখিলা দেয়া প্রয়োজন।
10.সঠিকভাবে চূড়ান্ত হিসাব প্রস্তুতকরণ (Prepare final accounts preparation) : চূড়ান্ত হিসাব সঠিকভাবে প্রণয়ন করতে হলে যথাযথভাবে সকল সমন্বয় দাখিলা দিতে হবে।
11.সমন্বিত রেওয়ামিল প্রস্তুতকরণ (Preparation of adjusted trial balance) : হিসাবকাল শেষে সকল প্রকার সমন্বয় জাবেদা লিপিবদ্ধ করার পর উহার ভিত্তিতে সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করা হয়ে থাকে ।