Adjusting Journal
হিসাবকাল শেষে ব্যবসায় প্রতিষ্ঠানের সঠিক আর্থিক ফলাফল তথা নিট আয় বা নিট ক্ষতি নির্ণয়ের জন্য অসমন্বিত আইটেমগুলোকে যে জাবেদা দাখিলার মাধ্যমে রেওয়ামিলভুক্ত করা হয় তাকে সমন্বয় দাখিলা বলা হয়।
Pyle এবং Larson -এর মতে, “Adjusting entries made to assign revenues to the period in which earned and to
match revenues and expenses.” (যে সময়ে আয় অর্জিত হয় তা নির্ধারণ এবং আয়ের সাথে ব্যয়ের মিলকরণের জন্য সমন্বয় দাখিলা প্রদান করা হয়।)
পরিশেষে বলা যায়, সমন্বয় জাবেদা বলতে আমরা সে সমস্ত জাবেদা দাখিলাকে বুঝি যেগুলো হিসাবকাল শেষে কিছু নির্দিষ্ট হিসেবের জের এর পরিবর্তন আনার জন্য লিপিবদ্ধ করা হয় ।