Capital Income-Expenditure
প্রতিষ্ঠানের দৈনদিন কাজকর্ম পরিচালনার জন্য যেমন মুনাফাজাতীয় আয়-ব্যয়ের দরকার হয়, তেমনি প্রতিষ্ঠান স্থায়ীভাবে টিকে থাকা এবং শ্রীবৃদ্ধির জন্য মূলধনজাতীয় আয়-ব্যয় করা হয়।
অর্থাৎ প্রতিষ্ঠানের স্থাপনাসহ শ্রীবৃদ্ধির জন্য যে ব্যয় সংঘটিত হয় এবং যার ফলাফল বা প্রভাব একাধিক হিসাবকাল ধরে পাওয়া যায়, তাকে মূলধনজাতীয় আয়-ব্যয় বলা হয়। এ জাতীয় আয়- ব্যয় পুনঃপুন ঘটে না ।
উদাহরণস্বরূপ- দালানকোঠা, আসবাবপত্র, কলকব্জা, স্থায়ী সম্পত্তি ক্রয় ও তার পরিবহন ব্যয় এবং সংস্থাপন ব্যয়, স্থায়ী সম্পত্তি কার্যকরী ক্ষমতা বৃদ্ধিজনিত ব্যয়, কারবারের সামগ্রিক কাঠামোর আধুনিকায়ন ব্যয়
ইত্যাদি মূলধনজাতীয় ব্যয় । পক্ষান্তরে, মূলধন জাতীয় সম্পত্তি বিক্রয়জনিত লাভ, কারবার ক্রয়ের সময় অর্জিত লাভ ইত্যাদি হলো মূলধনজাতীয় আয় ।