Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Capital & Revenue Transaction

হিসাববিজ্ঞানের চলতি ব্যবসায় ধারণা (Going concern concept) অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠান অনন্তকাল ধরে চলতে থাকবে। ব্যবসায় প্রতিষ্ঠানের এই অনন্তকালকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়।
এর এক একটি ভাগকে হিসাব কাল বলা হয় । ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনগুলোর মধ্যে এমন কিছু লেনদেন আছে যার উপযোগিতা এক হিসাব কাল (সধারণত ১ বছর) -এর মধ্যে শেষ হয়ে যায়, তাকে মুনাফা জাতীয়
লেনদেন বলে। আবার এমন কিছু লেনদেন আছে যার উপযোগিতা অনেকগুলো হিসাবকালব্যাপী থাকে, তাকে মুলধন জাতীয় লেনদেন বলে ।

নিম্নে মুলধনজাতীয় এবং মুনাফাজাতীয় লেনদেনের পার্থক্যকরণের কয়েকটি দিক আলোচনা করা হলো :

1.মুনাফাজাতীয় লেনদেন বারংবার ঘটে। পক্ষান্তরে, মূলধনজাতীয় লেনদেন মাঝে মধ্যে ঘটে।

2.মুনাফাজাতীয় লেনদেনের উপযোগ এক হিসাবকালের মধ্যে নিঃশেষ হয়ে যায়। পক্ষান্তরে, মুলধনজাতীয় লেনদেনের উপযোগ একাধিক বা বহুকালব্যাপী বিদ্যমান থাকে।

3.মুনাফাজাতীয় লেনদেনে টাকার পরিমাণ সাধারণত কম হয়ে থাকে। পক্ষান্তরে, মুলধনজাতীয় লেনদেনে টাকার পরিমাণ অপেক্ষকৃত বেশি হয়ে থাকে।

4.মুনাফাজাতীয় লেনদেন একটি রুনিট কার্য। পক্ষান্তরে মুলধনজাতীয় লেলদেন ব্যবস্থাপকীয় সিদ্ধান্তের ওপর নির্ভরশীল ।

5.মুনাফাজাতীয় লেনদেন চলতি আয়ের বিপরীতে চার্জ করা হয়। পক্ষান্তরে, মুলধনজাতীয় লেনদেনর ব্যবসায়ের স্থয়িত্ব বৃদ্ধি করে এবং তা আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয় ।

Bookmark