Course Content
হিসাব পদ্ধতি এবং বিশেষ খতিয়ান (জাবেদা )
Accounting Systems And Special Journal
0/3
নগদ নিয়ন্ত্রণ
Control of Cash
Principles of Accounting

Definition of Single Entry System

যে হিসাব পদ্ধতিতে দু’তরফা দাখিলা পদ্ধতির নীতিমালা সঠিক ও সম্পূর্ণভাবে অনুসরণ করা হয় না সে পদ্ধতিকে একতরফা দাখিলা পদ্ধতি বলে। একতরফা দাখিলা পদ্ধতি একটি ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ ও
বৈজ্ঞানিক হিসাব ব্যবস্থা, যেখানে প্রয়োজনে একতরফা দাখিলা পদ্ধতি, দু’তরফা দাখিলা পদ্ধতি এবং অদাখিলা পদ্ধতি, একই সাথে অথবা আলাদাভাবে অনুসরণ করে হিসাব রাখা হয় ।

একতরফা হিসাব পদ্ধতির কোন বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য নেই। এ পদ্ধতির রূপ ভিন্ন ভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে ভিন্নত্র। এ হিসাবরক্ষণ প্রণালীতে কোন কোন লেনদেনের দু’টি দিকই হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়,
কোন কোন লেনদেনের একটি দিক হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, আবার কোন কোন লেনদেনের কোন দিকই হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না।
তাই বিশ্ববিখ্যাত হিসাব পণ্ডিত উইলিয়াম পিকল্স বলেন, “একতরফা দাখিলা পদ্ধতি নামে প্রচলিত পদ্ধতিটা একতরফা দাখিলা, দু’তরফা দাখিলা এবং বিনা দাখিলার সংমিশ্রণ ছাড়া আর কিছুই নয়।”
(The system is nothing but an admixture of single entry, double entry and no entry)।
এ ধরনের হিসাব ব্যবস্থায় ব্যক্তিবাচক হিসাবগুলো (Personal Account) এবং নগদান হিসাব রাখা হয়, কিন্তু নামিক হিসাব (Nominal Account)
এবং সম্পত্তি সংক্রান্ত হিসাব (Real Account) রাখা হয় না। সে কারণে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত হিসাবপণ্ডিত বাট্‌লিবয়ের মতে, “এটি দু’তরফা পদ্ধতির একটি অসম্পূর্ণ ও অসংলগ্ন রূপ।”

Bookmark