Disadvantages/Limitations of Double Entry System
দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করলে অনেক সুবিধা পাওয়া গেলেও এর কিছু সীমাবদ্ধতাকে অস্বীকার করা যাবে না। নিম্নে এ অসুবিধা/সীমাবদ্ধতা আলোচনা করা হলো :
1.দু’তরফা দাখিলা পদ্ধতিতে প্রত্যেকটা লেনদেনের জন্য হিসাব সংরক্ষণ করা হয় বলে জটিলতা সৃষ্টি হয়।
2.এ পদ্ধতিতে হিসাবের বইয়ের আকার ও সংখ্যা বৃদ্ধি পায়।
3.দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখতে হলে হিসাবরক্ষককে হিসাব শাস্ত্রের ও ব্যবহারিক বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখতে হবে।
4.যাদের হিসাববিজ্ঞান সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই তারা এ পদ্ধতিতে হিসাব রাখতে পারবে না ।
5.হিসাবরক্ষণ পদ্ধতি বিশদ হওয়ায় অধিক সংখ্যক বই সংরক্ষণ করতে হয় এবং অধিক সংখ্যক লোক হিসাব-নিকাশ কর্মের জন্য নিয়োগ করতে হয় । ফলে এর জন্য প্রচুর সময়, শ্রম ও অর্থের প্রয়োজন হয় ।
6.লেনদেনের আয়তন ছোট হলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে দু’তরফা দাখিলা পদ্ধতি ব্যবহার হয় না ।
7.এই পদ্ধতিতে হিসাব রক্ষণ করতে অনেক লোকের সম্পৃক্ততা থাকায় গোপনীয়তা রক্ষা করা যায় না।
উপরের আলোচনার আলোকে বলা যায় যে, দু’তরফা দাখিলা পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে কিছু জটিলতা থাকলেও এটি একটি পূর্ণাঙ্গ ও সর্বোত্তম বিশ্ব স্বীকৃত পদ্ধতি ।